Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

‘মহুয়া জালিয়াত, জেলে ঢোকাতে হবে’, শুভেন্দুর মন্তব্যে বিজেপির বড় পরিকল্পনার ইঙ্গিত কি!

সূত্রের মতে, সেই তদন্তও এবার জোরদার গতিতেই এগোতে পারে। মহুয়াকে কিছুদিনের মধ্যে হেফাজতে নেওয়া হতে পারে বলেও জল্পনা ও গুঞ্জন শোনা যাচ্ছে রাজধানীর ক্ষমতার পরিসরে। 

‘মহুয়া জালিয়াত, জেলে ঢোকাতে হবে’, শুভেন্দুর মন্তব্যে বিজেপির বড় পরিকল্পনার ইঙ্গিত কি!

শেষ আপডেট: 9 November 2023 19:17

দ্য ওয়াল ব্যুরো: প্রশ্ন ঘুষ কাণ্ডের অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের সুপারিশ করেছে এথিক্স কমিটি। তার পর থেকেই দিল্লিতে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের জন্য ইতিমধ্যে লোকপাল নির্দেশ দিয়েছে।

সূত্রের মতে, সেই তদন্তও এবার জোরদার গতিতেই এগোতে পারে। মহুয়াকে কিছুদিনের মধ্যে হেফাজতে নেওয়া হতে পারে বলেও জল্পনা ও গুঞ্জন শোনা যাচ্ছে রাজধানীর ক্ষমতার পরিসরে। 

দিল্লিতে যখন এমনই গুঞ্জন তখন বৃহস্পতিবার বিষ্ণুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “এই ধরনের জালিয়াত সাংসদের সাংসদ পদ খারিজ হওয়া সময়ের অপেক্ষা ছিল। বাংলার মানুষ চান, তাঁকে জেলে ঢোকানো হোক। আমরাও চাই এই জালিয়াত সাংসদ জেলে যান।”

মহুয়া মৈত্রর বিরুদ্ধে লোকপাল ও এথিক্স কমিটিতে অভিযোগ জানিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। নিশিকান্তর সঙ্গে মহুয়ার ব্যক্তিগত বিরোধও ছিল। কারণ, মহুয়া অনেক দিন ধরেই অভিযোগ করছিলেন যে নিশিকান্তর শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ভুয়ো। 

নিশিকান্তর ওই অভিযোগের প্রেক্ষাপটেই লোকপাল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আবার এথিক্স কমিটিও তাদের সুপারিশে বলেছে যে মহুয়ার বিরুদ্ধে ব্যবসায়ীর থেকে টাকা ও দামি উপহার নেওয়ার যে অভিযোগ রয়েছে তার প্রাতিষ্ঠানিক তদন্ত করুক সরকার। 

পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন, মহুয়ার সাংসদ পদ খারিজ করিয়েই ক্ষান্ত থাকতে চাইছে না বিজেপি। তাদের মূল উদ্দেশ্য আরও বড়। মহুয়াকে ফৌজদারি মামলায় এমনভাবে জড়ানো যাতে আগামী পাঁচ বছরের জন্য মহুয়া ভোটে দাঁড়াতে না পারেন।

তাৎপর্যপূর্ণ ভাবেই এক্ষেত্রে মহুয়ার পাশে দাঁড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর কথায়, "মহুয়ার বিরুদ্ধে যেরকম পরিকল্পিত ভাবে পদক্ষেপ করা হল তা সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। গোড়া থেকেই বিজেপির অভিপ্রায় ছিল মহুয়াকে সংসদ থেকে তাড়ানো। ওদের আরও বড় পরিকল্পনা থাকলেও অবাক হব না।"


```