Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মহুয়াকে সংসদ থেকে তাড়ানোর সুপারিশ এথিক্স কমিটির, এর পরের প্রক্রিয়া কী

কৌতূহলের বিষয় হল, এর পরের প্রক্রিয়া কী? মহুয়া মৈত্র কি লোকসভায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন?

মহুয়াকে সংসদ থেকে তাড়ানোর সুপারিশ এথিক্স কমিটির, এর পরের প্রক্রিয়া কী

শেষ আপডেট: 9 November 2023 15:20

দ্য ওয়াল ব্যুরো: প্রশ্ন ঘুষ কাণ্ডের অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করেছে এথিক্স কমিটি। ৫০০ পৃষ্ঠার খসড়া রিপোর্টে সেই সুপারিশ করা হয়েছে। অর্থাৎ ব্যাপারটা এখনও সুপারিশ মাত্র। তা কোনও নির্দেশ নয়। এথিক্স কমিটির সেই ক্ষমতাও নেই।

কৌতূহলের বিষয় হল, এর পরের প্রক্রিয়া কী? মহুয়া মৈত্র কি লোকসভায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন?

লোকসভার সচিবালয় সূত্রে বলা হচ্ছে, এথিক্স কমিটিতে সংখ্যাগরিষ্ঠের মত নিয়ে যে রিপোর্ট চূড়ান্ত হবে তা লোকসভার শীতকালীন অধিবেশনে পেশ করা হবে। ওই রিপোর্ট তথা সুপারিশের ভিত্তিতে স্পিকার লোকসভায় প্রস্তাব পেশ করবেন। কমিটির সুপারিশ গ্রহণযোগ্য মনে করলে স্পিকার ওম বিড়লা মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের জন্য প্রস্তাব পেশ করতে পারেন লোকসভায়।

স্পিকার সেই প্রস্তাব লোকসভায় পেশ করলে তা নিয়ে আলোচনার দাবি তুলতে পারেন বিরোধীরা। সেই আলোচনার জন্য স্পিকার অনুমতি দেবেন কিনা সেটা তাঁর অধিকারের মধ্যে পড়ে। স্পিকার এ ব্যাপারে আলোচনা ও ভোটাভুটির অনুমতি দিলে সংখ্যাগরিষ্ঠের মত নিয়ে প্রস্তাব পাশ হবে।

সুতরাং মহুয়ার সাংসদ পদ খারিজের ব্যাপারে যদি শীতকালীন অধিবেশনে প্রস্তাব পেশ হয়, তাহলে সে বিষয়ে ভোটাভুটি পর্যন্ত হতে পারে। লোকসভায় বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে সেই প্রস্তাব পাশ করানো বিজেপির কাছে কোনও অসুবিধার নয়।

প্রশ্ন হল, মহুয়াকে কি লোকসভাতেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে?

সংবিধান বিশেষজ্ঞদের অনেকের মতে, মহুয়ার বক্তব্য শোনার জন্য এথিক্স কমিটি তাঁকে ডেকেছিল। কিন্তু সেই জিজ্ঞাসাবাদ নিয়ে মহুয়াই প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেছেন, তাঁকে নোংরা প্রশ্ন করা হচ্ছিল। তবে চূড়ান্ত অবস্থান নেওয়ার আগে স্পিকার চাইলে মহুয়া মৈত্রকে লোকসভায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই পারেন।

এ ব্যাপারে লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী বলেন, সরকারের অভিপ্রায় এখানে স্পষ্ট। মহুয়া মৈত্রকে সংসদ থেকে তাড়াতে চায় বিজেপি। তাঁকে শুধরোনোর চেষ্টা হলে গোটা প্রক্রিয়াই অন্যরকম হতে পারত।


```