Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

চুঁচুড়ায় তীব্র গরমে দীর্ঘ অপেক্ষার পর ক্ষুব্ধ তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন দেবাংশু ভট্টাচার্য।

গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 14 April 2026 19:59

দ্য ওয়াল ব্যুরো: তীব্র দাবদাহ আর দীর্ঘ প্রতীক্ষা, এই দুইয়ের যাঁতাকলে পড়ে শেষমেশ ধৈর্যের বাঁধ ভাঙল তৃণমূল কর্মীদের। মঙ্গলবার চুঁচুড়ার (Chinsurah) দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারের ময়দানে পা রাখতেই এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। প্রখর রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা ক্ষুব্ধ কর্মীরা প্রার্থীকে কাছে পেতেই নিজেদের জমানো সব ক্ষোভ উগরে দিলেন তাঁর ওপর। নির্ধারিত সময়ের অনেক পরে প্রার্থী এলাকায় আসায় নিজের দলের লোকেদের কাছেই কার্যত ‘গো ব্যাক’ মেজাজে বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দেবানন্দপুর এলাকায় দেবাংশুর প্রচার কর্মসূচি আগে থেকেই ঠিক করা ছিল। প্রথমে কর্মীদের জানানো হয়েছিল যে প্রার্থী সকাল ৮টায় আসবেন। সেই মতো বহু কর্মী-সমর্থক নির্দিষ্ট স্থানে জমায়েত হন। পরে সময় বদলে সাড়ে ৯টা করা হলেও, নির্ধারিত সময়ের অনেক পরেও দেবাংশু না পৌঁছানোয় কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একদিকে মাথার ওপর চড়া রোদ, অন্যদিকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

দীর্ঘ প্রতীক্ষার পর দেবাংশু ভট্টাচার্য যখন অনুষ্ঠানস্থলে পৌঁছান, তখন উত্তেজিত কর্মীরা তাঁকে ঘিরে ধরে ক্ষোভ উগরে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দলের প্রবীণ কর্মী ও নেতারা এগিয়ে আসেন। প্রার্থী নিজেও দলীয় কর্মীদের শান্ত করার এবং পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন। খানিক পরে বিদায়ী তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সেখানে পৌঁছালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এরপর দেবাংশুকে সঙ্গে নিয়ে তিনি টোটো করে এলাকায় প্রচার শুরু করেন।

তীব্র গরমের মধ্যে খোদ দলীয় প্রার্থীর বিরুদ্ধেই কর্মীদের এমন মেজাজ হারানো এবং বিক্ষোভ প্রদর্শন নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের মুখে খোদ প্রার্থীর দলের অভ্যন্তরেই এমন পরিস্থিতির তৈরি হওয়াকে কেন্দ্র করে গুঞ্জন থামছে না।


```