Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উসকানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ধর্ষণের প্রতিবাদে মাথা ন্যাড়া

দ্য ওয়াল ব্যুরো: লখনউতে প্রেস কনফারেন্স করতে বসে ক্ষুর দিয়ে মাথা ন্যাড়া করে ফেললেন এক মহিলা। অভিযোগ, সতীশ শর্মা নামে এক বিজেপি নেতা তাঁকে ধর্ষণ করেছেন। পরে মানসিক নির্যাতনও করে চলেছেন। এরই বিরুদ্ধে মাথা ন্যাড়া করে তাঁর প্রতিবাদ। অভিযুক্ত

ধর্ষণের প্রতিবাদে মাথা ন্যাড়া

শেষ আপডেট: 7 May 2018 07:05

দ্য ওয়াল ব্যুরো: লখনউতে প্রেস কনফারেন্স করতে বসে ক্ষুর দিয়ে মাথা ন্যাড়া করে ফেললেন এক মহিলা। অভিযোগ, সতীশ শর্মা নামে এক বিজেপি নেতা তাঁকে ধর্ষণ করেছেন। পরে মানসিক নির্যাতনও করে চলেছেন। এরই বিরুদ্ধে মাথা ন্যাড়া করে তাঁর প্রতিবাদ। অভিযুক্ত সতীশ শর্মা পেশায় আইনজীবী। অভিযোগকারিনী বলেন, সতীশ তাঁর অশ্লীল ছবিও তুলেছেন। সেই দিয়ে গত তিন বছর ধরে তাঁকে ব্ল্যাকমেল করছেন। তিনি পুলিশেও অভিযোগ করেছিলেন। কিন্তু পুলিশ গুরুত্ব দেয়নি। তিনি বলেন, ওই নেতা আগেই আমার অনেক চুল কেটে নিয়েছেন। তাই আমি মাথা একেবারে ন্যাড়া করে ফেললাম। তিনি আমার পরিবারের লোকজনকেও হুমকি দিচ্ছেন। আমি দলিত। তাই আমার ওপরে এই অত্যাচার। এই অভিযোগ নিয়ে সতীশ শর্মার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগেও উত্তরপ্রদেশের উন্নাওতে বিজেপির এমএলএ কুলদীপ সিংয়ের বিরুদ্ধে এক নাবালিকার ওপরে অত্যাচার করার অভিযোগ ওঠে। ফের রাজ্যে শাসক দল বিজেপির এক নেতার বিরুদ্ধে এমন অভিযোগ উঠল।

```