Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

গতরাতের আগে ছিলেন অচেনা, আজ তিনি সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন! আইপিএল অভিষেকে বিধ্বংসী বোলিংয়ের পর রাতারাতি ৪ হাজার থেকে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার প্রফুল্ল হিঙ্গের। আইপিএলের ম্যাজিকে কীভাবে বদলে গেল জীবন? বিস্তারিত পড়ুন।

৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

প্রফুল্ল হিঙ্গে

রূপক মিশ্র

শেষ আপডেট: 14 April 2026 11:59

দ্য ওয়াল ব্যুরো: প্রফুল্ল হিঙ্গে (Praful Hinge)। গতরাতে আইপিএল অভিষেকের আগে অচেনা নাম, আনকোরা মুখ। ইনস্টাগ্রামে ফলোয়ার ছিল মাত্র ৪ হাজারের আশাপাশে। কিন্তু একটা ম্যাচ, একটা স্পেল—সব হিসেব বদলে দিল। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে বিধ্বংসী বোলিংয়ের পর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর অনুরাগী সংখ্যা লাফিয়ে পৌঁছে গেল প্রায় ১ লক্ষ ৮৫ হাজারে। ক্রিকেটের ময়দান থেকে সরাসরি ‘ভাইরাল দুনিয়া’য় ঢুকে পড়লেন বিদর্ভের এই পেসার।

পয়লা ওভারেই খেলা বদলে দিলেন

গতকাল অভিষেক ম্যাচেই নজির গড়েন হিঙ্গে। তাঁর দ্বিতীয় বলে আউট বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। একই ওভারে ফেরান ধ্রুব জুরেল (Dhruv Jurel) ও লুয়ান-দ্রে প্রিটোরিয়াসকে (Lhuan-dre Pretorius)। তিনটি উইকেট—প্রথম ছয় বলে, সেটাও কিনা ইনিংসের প্রথম ওভারে! আইপিএলের ইতিহাসে বিরল।

এখানেই থামেননি হিঙ্গে। রাজস্থান ইনিংসের মেরুদণ্ড ভেঙে অধিনায়ক রিয়ান পরাগকেও (Riyan Parag) আউট করেন। শেষ পর্যন্ত ৩৪ রানে ৪ উইকেট। খেল সেখানেই খতম!

ব্যাকআপ থেকে সরাসরি লাইমলাইটে

সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) তাঁকে দলে নেয় ৩০ লক্ষ টাকায়, মূলত ব্যাকআপ পেসার হিসেবে। নিয়মিত একাদশে থাকার কথা ছিল না। কিন্তু সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন প্রফুল্ল। যাঁকে নিয়ে আলাদা করে সেভাবে আলোচনাই জমেনি, তিনিই হয়ে উঠলেন ম্যাচের কেন্দ্রবিন্দু। এই পারফরম্যান্সের পর হিঙ্গে আর ‘ব্যাকআপ’ নন—এখন থেকে দলের গুরুত্বপূর্ণ বিকল্প।

আইপিএলের ম্যাজিক: ছ’টা বলেই বদলে যায় জীবন

হিঙ্গের এই উত্থান নতুন কিছু নয়। কিন্তু তিনি আবারও চোখে আঙুল দিয়ে দেখালেন আইপিএলের ম্যাজিক! এখানে সময় সীমিত, সুযোগ আরও কম। কিন্তু ঠিক জায়গায় পারফরম্যান্স করলে এক মুহূর্তে বদলে যায় জীবন। প্রফুল্ল হিঙ্গের ক্ষেত্রে কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি। এক ওভার, ছোট্ট স্পেল—আর সেই ছ’টা বলই তাঁকে তুলে আনল জাতীয় আলোচনার কেন্দ্রে।


```