Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

চেন্নাইয়ে CSK-এর কাছে ৩২ রানে হারল KKR। বোলারদের লড়াই সত্ত্বেও ব্যাটিং ব্যর্থতায় টানা চার ম্যাচে হার কলকাতার।

IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 14 April 2026 23:54

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভাগ্য বদলাল না কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। বোলাররা লড়াইয়ের পুঁজি এনে দিলেও ব্যাটিং ব্যর্থতায় আরও একবার হারের মুখ দেখতে হলো কেকেআর-কে। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কাছে ৩২ রানে হেরে আইপিএলের (IPL 2026) পয়েন্ট টেবিলে আরও কোণঠাসা হয়ে পড়ল কলকাতা (KKR vs CSK)। চলতি মরসুমে টানা চার ম্যাচ হেরে কেকেআর এখন একমাত্র দল, যারা এখনও জয়ের খাতা খুলতে পারেনি।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সিএসকে যেভাবে শুরু করেছিল, মনে হচ্ছিল স্কোর ২২০ ছাড়িয়ে যাবে। কিন্তু কেকেআর বোলাররা মাঝের ওভারগুলোতে দুর্দান্ত কামব্যাক করেন। চোট সারিয়ে ফিরে বরুণ চক্রবর্তী ৩ ওভারে মাত্র ২৬ রান দিয়ে রান আটকে রাখেন। সুনীল নারিন যথারীতি কৃপণ বোলিং করে ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ১টি উইকেট নেন। নজর কাড়েন কার্তিক ত্যাগীও, ৩৫ রানে ২ উইকেট নেওয়ার পাশাপাশি শেষ ওভারে একটিও বাউন্ডারি দেননি তিনি। শেষ পর্যন্ত সিএসকে-কে ১৯২ রানে আটকে রাখতে পারে নাইট বোলাররা।

চেন্নাইয়ের হয়ে সঞ্জু স্যামসন (৪৮), ডেওয়াল্ড ব্রেভিস (৪১) এবং তরুণ আয়ুষ মাত্রে (১৭ বলে ৩৮) ভালো খেললেও কেউই হাফ সেঞ্চুরি করতে পারেননি। বিশেষ করে পাওয়ার প্লে-তে ১২ রান রেটে ব্যাট করা চেন্নাইকে মাঝের ওভারে আটকে দেন নাইট স্পিনাররা। অনুকূল, নারিন ও বরুণ— এই তিন স্পিনার মিলে ১০ ওভারে মাত্র ৬৮ রান খরচ করেন। যেখানে পেসাররা ১০ ওভারে দেন ১২০ রান।

IN PICS | IPL 2026: CSK beat KKR by 32 runs; Move above Mumbai Indians in  the table

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কলকাতা। রাচিন রবীন্দ্রকে বসিয়ে ফিন অ্যালেনকে খেলানো হলেও তিনি মাত্র ১ রানে ফেরেন। সুনীল নারিন ওপেনিংয়ে নেমে ১৭ বলে ২৪ করলেও ইনিংস বড় করতে পারেননি। অজিঙ্ক রাহানে এবং অঙ্গকৃষ রঘুবংশী (২৭) জুটিতে ৫০ রান যোগ করলেও রানের গতি ছিল মন্থর। মিডল অর্ডারে রোভমান পাওয়েল (৩১) ও রমনদীপ সিং (৩৫) লড়াইয়ের চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে জয়ের সমীকরণ ধরাছোঁয়ার বাইরে চলে যায়। শেষ পর্যন্ত ১৬০ রানেই থেমে যায় কেকেআরের ইনিংস। চেন্নাইয়ের হয়ে নূর আহমেদ একাই ৩ উইকেট নিয়ে নাইটদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন।


```