Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশ

নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

আইপিএলে দুর্দান্ত ব্যাটিংয়ের পর এবার ভারতের সিনিয়র দলে ডাক পেতে চলেছেন ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী! আয়ারল্যান্ড সফরের জন্য নির্বাচকদের শর্টলিস্টে নাম। সচিনের দীর্ঘদিনের রেকর্ড ভাঙার অপেক্ষায় এই তরুণ তুর্কি। বিস্তারিত পড়ুন।

নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

বৈভব সূর্যবংশী

রূপক মিশ্র

শেষ আপডেট: 14 April 2026 10:59

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ১৫ বছর। আইপিএলের আগের মরসুমে জ্বালিয়েছিলেন রংমশাল। এবার তুবড়ি হয়ে ফেটে পড়েছেন বৈভব সূর্যবংশী। যুব ক্রিকেটে ইতিমধ্যে বোলারদের কচুকাটা করেছেন। চলতি আইপিএলে জসপ্রীত বুমরাহ থেকে জশ হেজলউড—কেউ রেহাই পাচ্ছেন না! চলছে নির্বিচারে প্রহার, দেখাচ্ছেন নিয়ন্ত্রিত আগ্রাসন। যে কারণে ভারতের সিনিয়র টিমে সুযোগ দেওয়া নিয়ে এতদিন আওয়াজ উঠছিল। অবশেষে দেখা দিল আশার আলো!

সূত্রের খবর, বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) আয়ারল্যান্ড সফরের (Ireland T20I series) জন্য নির্বাচকদের শর্টলিস্টে রয়েছেন। জুনের শেষ সপ্তাহে টি-২০ সিরিজ। সেই দলে সুযোগ পেলে দেশের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেকের নজির গড়তে পারেন এই তরুণ ব্যাটার। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, তাঁর নাম নির্বাচকরা গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন।

আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্স

এবারের আইপিএলে (IPL 2026) সূর্যবংশীর ব্যাট আক্রমণ আর নিয়ন্ত্রণে ঝলসে উঠছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে ২৬ বলে ৭৮, চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ১৭ বলে ৫২, মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ১৪ বলে ৩৯—যতই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক—ইনিংসগুলো মোটেও হেলাফেলার নয়। বড় নামের বোলারদের বিরুদ্ধেও বুক চিতিয়ে ব্যাটিং করেছেন, শুরু থেকে আক্রমণাত্মক শট খেলেছেন। যে কারণে সিনিয়র দলে জায়গা পেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

সচিনের রেকর্ড ভাঙার সম্ভাবনা

আয়ারল্যান্ড সফরে গেলে সূর্যবংশী ভেঙে দিতে পারেন সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) দীর্ঘদিনের রেকর্ড। ১৬ বছর বয়সে ভারতের হয়ে অভিষেক করেছিলেন সচিন। বৈভব যদি ১৫ বছরেই মাঠে নামেন, তাহলে তিনিই হবেন টিম ইন্ডিয়ার কনিষ্ঠতম ক্রিকেটার। ছেলে ও মেয়েদের ময়দান মিলিয়ে শেফালি বর্মার (Shafali Verma) রেকর্ডও ভাঙতে পারেন তিনি। আয়ারল্যান্ড সিরিজের দুটি ম্যাচ আয়োজিত হবে যথাক্রমে ২৬ ও ২৮ জুন।

নতুনদের সুযোগ দিতে চায় বোর্ড

আইপিএলের পরপরই এই সফর হওয়ায় তুলনামূলকভাবে দ্বিতীয় সারির দল নামানোর পরিকল্পনা রয়েছে নির্বাচকদের। মূল লক্ষ্য, নতুন ও তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক স্তরে অভিজ্ঞ করে তোলা। সূর্যবংশীর পাশাপাশি আরও কয়েকজন উঠতি ক্রিকেটারও সুযোগ পেতে চলেছেন। আয়ারল্যান্ডের পরপরই ইংল্যান্ড সফর (England tour), যেখানে আবার সিনিয়র ক্রিকেটাররা দলে ফিরবেন।

নিজস্ব মানসিকতায় এগচ্ছেন বৈভব

নিজের ব্যাটিং দর্শন নিয়ে খুব পরিষ্কার বৈভব সূর্যবংশী। তাঁর কথায়, বোলারের নাম নয়, বলের ওপর ফোকাস করেন। পরিবারের সদস্য ও কোচেরা দীর্ঘমেয়াদি টার্গেটে মন দিতে বলছেন। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) টিম ম্যানেজার রোমি ভিন্দারের (Romi Bhinder) কথাও উল্লেখ করেছেন তিনি। বার্তা একটাই—ধারাবাহিক প্রক্রিয়ায় বিশ্বাস রাখতে হবে। এখন দেখার, এই ধৈর্য ও অনুশীলন তাঁকে কত দ্রুত আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেয়।


```