Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে দিল্লি থেকে গ্রেফতার করেছে ইডি। আদালত তাঁকে ১০ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে। ভিনেশের পর এবার ইডির নজরে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের পরিবার। প্রতীকের ভাই পুলকিত জৈন এবং স্ত্রী বার্বি জৈনকে ১৫ এপ্রিল দিল্লিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

প্রতীক জৈন

শেষ আপডেট: 14 April 2026 15:16

দ্য ওয়াল ব্যুরো: আইপ্যাক-এর (IPAC) অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেলের (Vinesh Chandel) গ্রেফতারির পর এবার আরও দু'জনকে তলব ইডির। এবার কেন্দ্রীয় সংস্থার নজরে আরেক ডিরেক্টর প্রতীক জৈনের পরিবার। জানা গিয়েছে প্রতীকের ভাই পুলকিত জৈন এবং প্রতীকের স্ত্রী বার্বি জৈনকে তলব করেছে ইডি। সূত্র মারফত জানা গিয়েছে, ১৫ তারিখ দিল্লিতে ইডি অফিসে দেখা করার জন্য তলব করা হয়েছে তাদেরকে।

কয়লা পাচার মামলায় (Coal Scam Case) ধৃত আইপ্যাকের অন্যতম কর্ণধার ভিনেশ চান্ডেলকে (I PAC director Vinesh Chandel) ১০ দিনের ইডি হেফাজতে থাকতে হবে। সোমবার রাতে দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রে খবর, গভীর রাতে আদালতে হাজির করা হয়, ভোর পর্যন্ত শুনানি চলে। ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। চলতি মাসের ২ তারিখ, ইডি (ED) আধিকারিকরা ভিনেশের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন। সেই সময় বেশ কিছু নথিপত্র হাতে আসার পর সোমবার তাঁকে গ্রেফতার করা হয়।

এর আগে ইডি এই সংস্থার আরও দুই বড় কর্তা- প্রতীক জৈন এবং ঋষি রাজ সিংকেও তলব করেছিল। তবে সামনেই পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন মেটানোর পর হাজিরা দেওয়ার অনুমতি চেয়ে তাঁরা দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছেন।

জানুয়ারিতেই কয়লা পাচার সংক্রান্ত মামলায় কলকাতায় প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় ইডি। এরপর ফের একবার ইডি হানা। একই মামলায় হায়দরাবাদ, দিল্লি এবং বেঙ্গালুরুতে আই-প্যাকের বিভিন্ন অফিসে তল্লাশি চলে এপ্রিল মাসের শুরুতে। হায়দরাবাদ, দিল্লি এবং বেঙ্গালুরুতে আই-প্যাকের বিভিন্ন অফিসে হানা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি, সংস্থার আরেক ডিরেক্টর ঋষি রাজ সিং-এর বেঙ্গালুরুর বাড়িতেও হানা দিয়েছে সংস্থা।

গত জানুয়ারি মাসে, আই-প্যাকের কলকাতা অফিসে ইডি (Enforcement Directorate) হানা দেয় সাত সকালে। সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও পৌঁছান অফিসাররা। এই খবর কানে আসা মাত্রই তাঁর বাড়িতে পৌঁছান পুলিশ কমিশনার। সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। জৈনের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকের সামনে ইডি হানা (I PAC ED Raid) নিয়ে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, "নির্বাচনের জন্য আমাদের প্রার্থী তালিকা, নির্বাচনী কৌশল, হার্ড ডিস্ক-সহ দলের সব তথ্য হাতানোর জন্যই এই অভিযান।" তিনি প্রশ্ন তোলেন, 'এটাই কি ইডি এবং অমিত শাহর ডিউটি?'  


```