Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলার

I PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ

 সোমবার রাতে দিল্লি থেকে ভিনেশকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রে খবর, গভীর রাতে আদালতে হাজির করা হয়, ভোর পর্যন্ত শুনানি চলে। ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

I PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ

কয়লা পাচার মামলায় ধৃত ভিনেশ চান্ডেল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 14 April 2026 11:59

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার মামলায় (Coal Scam Case) ধৃত আইপ্যাকের অন্যতম কর্ণধার ভিনেশ চান্ডেলকে (I PAC director Vinesh Chandel) ১০ দিনের ইডি হেফাজতে থাকতে হবে। সোমবার রাতে দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রে খবর, গভীর রাতে আদালতে হাজির করা হয়, ভোর পর্যন্ত শুনানি চলে। ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) বাকি আর কয়েকদিন। এর মধ্যেই তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধারের গ্রেফতারি নিয়ে শোরগোল পড়েছে।

চলতি মাসের ২ তারিখ, ইডি (ED) আধিকারিকরা ভিনেশের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন। সেই সময় বেশ কিছু নথিপত্র হাতে আসার পর সোমবার তাঁকে গ্রেফতার করা হল।

এর আগে ইডি এই সংস্থার আরও দুই বড় কর্তা- প্রতীক জৈন এবং ঋষি রায় সিংকেও তলব করেছিল। তবে সামনেই পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন মেটানোর পর হাজিরা দেওয়ার অনুমতি চেয়ে তাঁরা দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছেন।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দাবি, বাংলায় কয়লা পাচারের প্রায় ২০ কোটি টাকা ‘হাওয়ালা’র মাধ্যমে লেনদেন হয়েছে। এই মামলার তদন্তেই গত জানুয়ারি মাসে আইপ্যাক-এর অন্যতম ডিরেক্টর প্রতীক জৈনের অফিসে অভিযান চালিয়েছিল ইডি। সেই অভিযানের সময় একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছিল—খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গিয়েছিলেন।


```