Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই

২০১৮ সাল থেকে পাকিস্তানে ভারতীয় কনটেন্ট (Indian Content) সম্প্রচার পুরোপুরি নিষিদ্ধ। সেই নিয়ম ভেঙে 'ইচ্ছাকৃতভাবে' ভারতীয় গান দেখানো হয়েছে বলে অভিযোগ পেমরার। সংস্থাটি জানায়, এটি দেশের সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার সমান। 

'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই

আশা ভোঁসলে (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 14 April 2026 10:12

দ্য ওয়াল ব্যুরো: সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের (Asha Bhosle Death) প্রয়াণে কেবল ভারত নয়, গোটা বিশ্বের মানুষ শোকাহত। তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সকলেই। ঠিক এমন সময়েই পাকিস্তানে (Pakistan) শুরু হয়েছে এক অদ্ভুত বিতর্ক। আশা ভোঁসলের  (Asha Bhosle) জীবনী নিয়ে রিপোর্ট করতে গিয়ে বিপাকে পড়েছে জিও নিউজ। শুধু কয়েকটি গান ও ছবির অংশ দেখানোতেই নড়ে বসেছে পাকিস্তানের মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা পেমরা। কিংবদন্তিকে শ্রদ্ধা জানানোই সেখানে এখন হয়ে উঠেছে ‘নিষিদ্ধ কাজ’!

২০১৮ সাল থেকে পাকিস্তানে ভারতীয় কনটেন্ট (Indian Content) সম্প্রচার পুরোপুরি নিষিদ্ধ। সেই নিয়ম ভেঙে 'ইচ্ছাকৃতভাবে' ভারতীয় গান দেখানো হয়েছে বলে অভিযোগ পেমরার। সংস্থাটি জানায়, এটি দেশের সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার সমান। নোটিসে পেমরা বিভিন্ন নিয়ম ও কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের কথাও উল্লেখ করেছে।

নোটিসে বলা হয়েছে, জিও নিউজের মালিক প্রতিষ্ঠানকে ১৪ দিনের মধ্যে লিখিত জবাব দিতে হবে। পাশাপাশি, ২৭ এপ্রিল চ্যানেলের সিইওকে সরাসরি হাজিরা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। পেমরা সতর্ক করেছে- দোষ প্রমাণিত হলে জরিমানা থেকে শুরু করে লাইসেন্স বাতিল পর্যন্ত কড়া ব্যবস্থা নিতে পারে।

এদিকে, জিও নিউজের ম্যানেজিং ডিরেক্টর আজহার আব্বাস (Azhar Abbas) এই অভিযোগকে অযৌক্তিক বলে দাবি করেছেন। তাঁর মতে, কোনও শিল্পীর প্রয়াণের খবরে তাঁর কাজ তুলে ধরা সাংবাদিকতারই অংশ। “আশা ভোঁসলের মতো একজন কিংবদন্তির স্মরণে আমরা তাঁর আরও গান দেখাতে পারতাম,” বলেছেন তিনি।

তাঁর কথায়, শিল্প মানুষের যৌথ সম্পদ, তাকে সীমান্ত দিয়ে ভাগ করা যায় না। তিনি আরও মনে করিয়ে দিয়েছেন, আশা ভোঁসলে পাকিস্তানের কিংবদন্তি গায়িকা নুর জাহানকে (Noor Jahan) নিজের দিদির মতো মানতেন, কাজ করেছেন নুসরত ফাতেহ আলি খানের (Nusrat Fateh Ali Khan) সঙ্গেও।

গত ১২ এপ্রিল মুম্বইয়ে ৯২ বছর বয়সে প্রয়াত হন আশা ভোঁসলে। বহু-অঙ্গ বিকলের কারণে তাঁর মৃত্যু হয়। সোমবার (১৩ এপ্রিল) রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে মুম্বইয়ের শিবাজি পার্কে ( Shivaji Park Crematorium)। উপস্থিত ছিলেন বহু তারকা, যাঁদের মধ্যে ছিলেন আমির খান, রণবীর সিং, ভিকি কৌশল, জ্যাকি শ্রফ -সহ অনেকে।

'সীমান্তের দেয়াল কি সত্যিই শিল্পকে আটকাতে পারে?'  ভারত–পাক উত্তেজনার সময়ে শিল্প ও সংগীতকে ঘিরে এই নয়া বিতর্ক ফের প্রশ্ন তুলছে। 


```