Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে

Supreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়েছিল, ডিএ কর্মচারীদের আইনগত অধিকার, কোনও দয়া নয়। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। 

Supreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 April 2026 11:02

দ্য ওয়াল ব্যুরো: সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। প্রথম দফার ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর ঠিক এই সন্ধিক্ষণে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (West Bengal DA Case) মামলা নিয়ে বড় মোড়। বুধবার, ১৫ এপ্রিল সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এই হাইভোল্টেজ মামলাটি।

বকেয়া ডিএ মেটানোর সময়সীমা বাড়ানোর জন্য রাজ্য সরকার যে আবেদন জানিয়েছিল, আগামীকাল তার ভাগ্য নির্ধারণ করবেন শীর্ষ আদালতের বিচারপতিরা।

গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়েছিল, ডিএ কর্মচারীদের আইনগত অধিকার, কোনও দয়া নয়। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। বাকি ৭৫ শতাংশ মেটানোর রূপরেখা তৈরির জন্য একটি কমিটিও গঠন করে দেয় আদালত। সেই নির্দেশে আরও বলা হয়েছিল যে, ৭৫ শতাংশ বকেয়ার প্রথম কিস্তি ৩১ মার্চের মধ্যে মেটাতে হবে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও রাজ্য সরকার তা মেটাতে পারেনি। উল্টে সেই ডেডলাইন চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে দরবার করেছে নবান্ন।

রাজ্য সরকারের যুক্তি কী?

রাজ্য সরকারের পক্ষ থেকে মূলত তিনটি কারণ দর্শিয়ে সময় চাওয়া হয়েছে।

আর্থিক চাপ: রাজ্যের কোষাগারের বর্তমান হাল এবং কেন্দ্রের কাছ থেকে প্রয়োজনীয় ঋণের অনুমোদন না পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। কয়েক হাজার কোটি টাকার বকেয়া মেটানো এই মুহূর্তে কঠিন বলে দাবি রাজ্যের।

প্রযুক্তিগত জটিলতা: কয়েক লক্ষ কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীর সার্ভিস বুক স্ক্যান করা এবং তথ্য যাচাইয়ের কাজ চলছে। ডিএ গণনার জন্য তৈরি হওয়া নতুন পোর্টালটি এখনও পুরোপুরি প্রস্তুত নয়।

নির্বাচনী ব্যস্ততা: ভোট প্রক্রিয়া চলায় সরকারি কর্মীদের বড় অংশই ব্যস্ত, ফলে প্রশাসনিক কাজ সম্পন্ন করতে দেরি হচ্ছে।

এদিকে, ডিএ মামলাকারীরা অর্থাৎ সরকারি কর্মচারী সংগঠনগুলির দাবি, রাজ্য সরকার টালবাহানা করে সময় নষ্ট করছে। ৩১ মার্চের সময়সীমা পার হওয়ার পরও টাকা না মেটানোয় তারা ইতিমধ্যে ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, নির্বাচনের আগে সময় চেয়ে আসলে বকেয়া মেটানোর প্রক্রিয়া পিছিয়ে দিতে চাইছে সরকার।

বুধবার দুপুরে বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে এই আর্জিটি উঠবে। এখন দেখার, সুপ্রিম কোর্ট কি রাজ্যের আর্থিক ও প্রশাসনিক অসুবিধার কথা বিবেচনা করে ডিসেম্বর পর্যন্ত সময় দেবে? নাকি নির্বাচনের মুখেই বড় কোনও কড়া নির্দেশ দিয়ে রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলবে? কয়েক লক্ষ সরকারি কর্মীর নজর এখন দেশের সর্বোচ্চ আদালতের দিকেই।


```