Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

মুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫

মুম্বই পুলিশ জানিয়েছে, এই মাদক চক্রের জাল ছড়িয়ে রয়েছে মুম্বইয়ের বাইরেও। সেখান থেকে পিল আসে ওই কনসার্টের চত্বরে। যে ছাত্রটি এই পিল সরবরাহ করেছিল, তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে বেশ কিছু মাদক পিল উদ্ধার হয়েছে। 

মুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫

কনসার্ট চলাকালীন ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 14 April 2026 15:26

দ্য ওয়াল ব্যুরো: বিলাসবহুল মিউজিক কনসার্ট (Mumbai music concert), আলোর রোশনাই আর তার মধ্যেই চলছিল নিষিদ্ধ মাদক সেবন (Mumbai music concert drug)। মুম্বইয়ের গোরেগাঁওয়ের এনএসকো (NESCO) সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে 'ড্রাগ ওভারডোজে'র জেরে মৃত্যু হল দুই এমবিএ পড়ুয়ার (Mumbai concert drug overdose deaths)।

মৃতদের মধ্যে রয়েছেন এক তরুণী (২৪) এবং এক যুবক (২৮)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে লড়াই করছেন আরও এক তরুণী। এই ঘটনায় আয়োজক সংস্থা ও মাদক সরবরাহকারী-সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ (Munbai Police)।

কী ঘটেছিল সেই রাতে?

গত ১১ এপ্রিল রাতে গোরেগাঁওয়ের ওই সেন্টারে একটি মিউজিক ইভেন্টের আয়োজন করা হয়েছিল। প্রায় ৪ হাজার দর্শক ২ হাজার টাকা করে প্রবেশমূল্য দিয়ে সেখানে হাজির হয়েছিলেন। অভিযোগ, অনুষ্ঠানের মাঝেই অনেক পড়ুয়া ও তরুণ-তরুণী নিষিদ্ধ ‘MDMA’ সেবন করেন। রাত ১২টা নাগাদ তিন পড়ুয়ার শ্বাসকষ্ট শুরু হলে তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবক কনসার্টে যাওয়ার সময় ট্যাক্সিতেই মাদকের একটি পিল খেয়েছিলেন। অনুষ্ঠানে পৌঁছে তিনি দ্বিতীয়বার মাদক সেবন করেন, যা তাঁর শরীরের সহ্যক্ষমতা ছাড়িয়ে যায়।

চিকিৎসকরাও নিশ্চিত করেছেন যে, ‘ওভারডোজ’-এর কারণেই মৃত্যু হয়েছে তাঁদের।

তদন্তে বিস্ফোরক তথ্য

মুম্বই পুলিশ জানিয়েছে, এই মাদক চক্রের জাল ছড়িয়ে রয়েছে মুম্বইয়ের বাইরেও। সেখান থেকে পিল আসে ওই কনসার্টের চত্বরে। যে ছাত্রটি এই পিল সরবরাহ করেছিল, তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে বেশ কিছু মাদক পিল উদ্ধার হয়েছে। এছাড়াও গ্রেফতার করা হয়েছে ইভেন্ট অর্গানাইজার বিহান ওরফে আকাশ সামল, সানি বিনোদ জৈন এবং নিরাপত্তা দলের সদস্য বালকৃষ্ণন বলরামকে।

এনএসকো সেন্টার কর্তৃপক্ষের দাবি, তাঁরা তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন। তদন্তের স্বার্থে যা যা তথ্য দেওয়ার প্রয়োজন, তা তাঁরা পুলিশকে দিচ্ছেন। তবে এই ঘটনা ফের একবার শহরের নামী কনসার্টগুলোতে মাদক সরবরাহের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। ইতিমধ্যেই ঘটনার রাতের নাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।


```