Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

১ মে থেকে মহারাষ্ট্রে অটো বা ট্যাক্সি চালাতে গেলে মারাঠি ভাষা জানা বাধ্যতামূলক। স্থানীয় ভাষা না জানলে সরাসরি লাইসেন্স বাতিলের নির্দেশ দিলেন মন্ত্রী প্রতাপ সারনাইক।

মারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 14 April 2026 17:27

দ্য ওয়াল ব্যুরো: ১ মে থেকে মহারাষ্ট্রে অটো ও ট্যাক্সি চালাতে হলে জানতে হবে মারাঠি—স্পষ্ট জানালেন রাজ্যের মন্ত্রী প্রতাপ সারনাইক। নির্দেশ না মানলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

মঙ্গলবার এক বিবৃতিতে সারনাইক জানান, মহারাষ্ট্র দিবসের দিন থেকেই এই নিয়ম কার্যকর হবে। রাজ্যজুড়ে এনিয়ে বিশেষ অভিযান চালাবে মোটর পরিবহন দফতর। ৫৯টি আঞ্চলিক ও উপ-আঞ্চলিক দফতরের মাধ্যমে চালকদের মারাঠি পড়া-লেখা ও বোঝার ক্ষমতা খতিয়ে দেখা হবে। মন্ত্রী এক্ষেত্রে স্পষ্ট করে দেন, যাদের মারাঠি ভাষার প্রাথমিক জ্ঞান নেই, তাদের লাইসেন্স বাতিল করা হবে।

এর নেপথ্যে একটাই কারণ, মন্ত্রী মনে করেন, স্থানীয় ভাষা জানা লাইসেন্স পাওয়ার অন্যতম শর্ত কিন্তু বাস্তবে তা অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না। ফলে নিয়ম কড়াকড়ি করতে হবে।

এনিয়ে পরিবহন দফতরের কাছে অভিযোগও কম আসেনি। বিশেষ করে মুম্বই মেট্রোপলিটন অঞ্চল, ছত্রপতি সম্ভাজি নগর এবং নাগপুর থেকে বহু অভিযোগ জমা পড়েছে। অনেক চালকই যাত্রীদের সঙ্গে মারাঠিতে কথা বলতে পারেন না বা অনিচ্ছা প্রকাশ করেন। এতে সাধারণ যাত্রীদের অসুবিধা হচ্ছে।

এই প্রসঙ্গে সারনাইক বলেন, যে রাজ্যে কাজ করবেন, সেই রাজ্যের ভাষা শেখা প্রত্যেকের দায়িত্ব। নিজের মাতৃভাষার প্রতি গর্ব থাকা যেমন জরুরি, তেমনই কর্মক্ষেত্রে স্থানীয় ভাষার প্রতি সম্মান দেখানোও সমান গুরুত্বপূর্ণ।

শুধু চালকরাই নন, এই অভিযানের আওতায় থাকবেন দফতরের আধিকারিকরাও। নিয়ম ভেঙে বা যাচাই না করে লাইসেন্স দেওয়া হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ, পুরো ব্যবস্থাকে আরও কড়া নজরদারির আওতায় আনতে চাইছে সরকার।

সব মিলিয়ে, ভাষা নিয়ে এই নতুন নির্দেশ আগামী দিনে কী প্রভাব ফেলবে, তা নিয়ে নজর রয়েছে সকলের। তবে সরকার যে এ বিষয়ে কোনও রকম শিথিলতা দেখাতে রাজি নয়, তা স্পষ্ট।


```