Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিডনির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬, আক্রমণকারীরা বাবা ও ছেলে! বন্দুকের ছিল লাইসেন্স

এর সঙ্গে পাক যোগের একটি ইঙ্গিত পেয়েছেন তদন্তকারীরা। তা খতিয়ে দেখা হচ্ছে।  বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

সিডনির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬, আক্রমণকারীরা বাবা ও ছেলে! বন্দুকের ছিল লাইসেন্স

ঘটনাস্থলে উদ্ধারকারীরা

গার্গী দাস

শেষ আপডেট: 15 December 2025 07:43

দ্য ওয়াল ব্যুরো: সিডনির (Sydney) বন্ডি বিচে (Bondi Beach) এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে ১৬ জনের। এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আনল নিউ সাউথ ওয়েলস (New South Wales) পুলিশ। সোমাবার তারা জানিয়েছে, এই হামলার সঙ্গে যুক্ত দু’জনই বাবা ও ছেলে। অভিযুক্তদের নাম নাভিদ আক্রম (Naveed Akram) ও সাজিদ আক্রম (Sajid Akram)।

সোমবার এক সাংবাদিক বৈঠকে নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার (NSW Police Commissioner) ম্যাল ল্যানিয়ন (Mal Lanyon) জানান, ৫০ বছর বয়সি নাভিদ আক্রমকে ঘটনাস্থলেই গুলি করে মেরে দিয়েছে পুলিশ। তাঁর ২৪ বছর বয়সি ছেলে সাজিদ আক্রম গুরুতর আহত (Critically Injured) অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ল্যানিয়ন স্পষ্ট করে দেন, এই ঘটনার সঙ্গে তৃতীয় কোনও বন্দুকবাজ (Third Gunman) জড়িত থাকার প্রমাণ মেলেনি।

পুলিশ কমিশনারের বক্তব্য থেকে জানা যায়, নিহত নাভিদের হাতে যে আগ্নেয়াস্ত্র ছিল তা লাইসেন্সপ্রাপ্ত (Licensed Firearms Holder)। তাঁর নামে মোট ছ’টি আগ্নেয়াস্ত্র (Firearms) নথিভুক্ত ছিল। ঘটনাস্থল থেকেই সেই ছ’টি অস্ত্রই উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তে রবিবার রাতে দুটি জায়গায় তল্লাশি চালানো হয়,একটি বনিরিগ (Bonnyrigg) এবং অন্যটি ক্যাম্পসি (Campsie)। এই দুই জায়গা থেকেই গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।

এর সঙ্গে পাক যোগের একটি ইঙ্গিত পেয়েছেন তদন্তকারীরা। তা খতিয়ে দেখা হচ্ছে।  

এই হামলা ঘিরে উত্তাল অস্ট্রেলিয়ার রাজনৈতিক মহল। সাংবাদিক বৈঠক ডাকেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী (Australian Prime Minister) অ্যান্থনি আলবানিজ (Anthony Albanese)। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত (Flags at Half-Mast) রাখা হবে। আলবানিজ বলেন, 'এই হামলা ইহুদি সম্প্রদায়কে (Jewish Community) লক্ষ্য করেই পরিকল্পিতভাবে চালানো হয়েছে। বিশেষ করে চানুকা (Chanukah) উৎসবের প্রথম দিনে এমন ঘটনা বিষয়টির গুরুত্ব বাড়িয়েছে।'

প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন, সরকার অ্যান্টিসেমিটিজম (Antisemitism) বা ইহুদি-বিরোধী ঘৃণার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে। এই ধরনের বিদ্বেষমূলক অপরাধ নির্মূল করতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রথম সারির উদ্ধারকর্মীদের (First Responders) ধন্যবাদ জানান। তাঁর কথায়, '১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার ইতিহাসে (Australian History) এক অন্ধকার দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।'

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে ১০ বছর বয়সি এক নাবালকও রয়েছে। এখনও পর্যন্ত ৩৮ জন আহত (Injured), যাদের মধ্যে বহুজনের অবস্থা আশঙ্কাজনক। সেই কারণেই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়েছে ঘটনার কিছু ভয়াবহ ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, বাবা-ছেলের গুলিবর্ষণের মুহূর্ত।

এই ঘটনার জেরে অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায় গভীর আতঙ্ক ও শোকের মধ্যে রয়েছে। কেউই এখনও বিশ্বাস করতে পারছেন না এমনও হতে পারে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে উদ্দেশ্য (Motive) ও হামলাকারীদের মানসিক অবস্থার দিকটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখেই চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে।


```