নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। একজনকে গ্রেফতার করা হয়েছে।সে পুলিশের গুলিতে আহত। তার কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করেছে পুলিশ।

শেষ আপডেট: 14 December 2025 17:09
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়া সিডনির (Sydney) বন্ডি সৈকতের (Bondi Beach) গোলাগুলিতে (Shootout) ১০ জন নিহত হয়েছেন। রবিবারের এই বিষাক্ত ঘটনায় আহত হয়েছেন বেশ কিছু মানুষ। অন্তত ১২ জন আহতের শরীরে গুলির আঘাত রয়েছে।
এক্স পোস্টে নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। একজনকে গ্রেফতার করা হয়েছে।সে পুলিশের গুলিতে আহত। তার কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করেছে পুলিশ।একজন বন্দুকধারীও নিহত হয়েছে বলে খবর।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের অফিস থেকে বলা হয়েছে বন্ডি সমুদ্র সৈকত সকলেই যেন এড়িয়ে চলেন। এই হামলার পেছনে কোন জঙ্গি সংগঠনের সক্রিয় থাকা সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। হামলার সময় সময় ইহুদিদের ‘হানুক্কাহ’ উৎসব (Hanukkah Festival) উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বহু মানুষ ভিড় করেছিলেন।