Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বছরে পাঁচ বা তার বেশি 'কেস' খেলেই ড্রাইভিং লাইসেন্স বাতিল, ট্রাফিক আইন আরও কড়া করল কেন্দ্র

বছরে পাঁচ বা তার বেশি ট্রাফিক আইন ভাঙলে চালকের ড্রাইভিং লাইসেন্স (driving licence) সাময়িক ভাবে বাতিল হতে পারে। 

বছরে পাঁচ বা তার বেশি 'কেস' খেলেই ড্রাইভিং লাইসেন্স বাতিল,  ট্রাফিক আইন আরও কড়া করল কেন্দ্র

সদ্য সংশোধিত মোটর ভেহিকেল রুলস কী বলছে?

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 22 January 2026 14:14

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরে ট্রাফিক আইন (Traffic Law) আরও কড়া করল কেন্দ্র। বছরে পাঁচ বা তার বেশি ট্রাফিক আইন ভাঙলে চালকের ড্রাইভিং লাইসেন্স (driving licence) সাময়িক ভাবে বাতিল হতে পারে। এমনই বিধান কার্যকর হল সদ্য সংশোধিত মোটর ভেহিকেল রুলসে। বুধবার জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়ম ১ জানুয়ারি থেকেই চালু হয়েছে। তবে আগের বছরের কোনও অপরাধ এই হিসেবের মধ্যে ধরা হবে না। এক বছরের মধ্যে নথিভুক্ত হওয়া ট্রাফিক লঙ্ঘনই কেবল গণনায় আসবে।

নতুন নিয়ম কী বলছে?

নতুন নিয়মে বলা হয়েছে, এক বছরে মোটর ভেহিকেল (Motor Vehicle) আইনের অন্তত পাঁচটি ধারা লঙ্ঘনের জন্য দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স রাখার অযোগ্য বলে বিবেচিত হবেন। সেই ক্ষেত্রে লাইসেন্স কতদিনের জন্য সাসপেন্ড থাকবে, তা ঠিক করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদিও লাইসেন্স বাতিল বা সাসপেন্ড করার আগে চালককে নিজের বক্তব্য জানানোর সুযোগ দিতে হবে, এ কথাও স্পষ্ট করে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

কেন্দ্রের আধিকারিকদের বক্তব্য, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল অভ্যস্ত ট্রাফিক আইনভঙ্গকারীদের লাগাম টানা এবং সড়ক নিরাপত্তা বাড়ানো।

কোন কোন অপরাধ ধরা হবে? বর্তমানে মোট ২৪টি ট্রাফিক অপরাধকে নথিভুক্ত করা হয়েছে। তার মধ্যে যে কোনও পাঁচটি এক বছরের মধ্যে ঘটলে লাইসেন্স সাসপেন্ডের প্রক্রিয়া শুরু হতে পারে। এর মধ্যে রয়েছে— অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, হেলমেট বা সিটবেল্ট না পরা, ট্রাফিক সিগন্যাল অমান্য করা, প্রকাশ্য রাস্তায় বেআইনি পার্কিং, অতিরিক্ত বোঝা বহন, গাড়ি চুরি, সহযাত্রীদের সঙ্গে হিংসাত্মক আচরণ ইত্যাদি। অর্থাৎ ছোটখাটো অপরাধের সমন্বয় হলেও সংখ্যাটি পাঁচে পৌঁছলেই কড়া ব্যবস্থা নেওয়া সম্ভব।

কার হাতে চূড়ান্ত সিদ্ধান্ত?

লাইসেন্স সাসপেন্ড করা হবে কি না এবং কত দিনের জন্য, সেই সিদ্ধান্ত নেবে আঞ্চলিক পরিবহণ দফতর (RTO) বা জেলা পরিবহণ দফতর (DTO)। আগে সাধারণত ধাপে ধাপে, তিন মাস, ছয় মাস বা এক বছরের জন্য লাইসেন্স বাতিল হত এবং অনেক ক্ষেত্রেই তা হত বারবার কাগুজে চালান কাটার পরে। নতুন ব্যবস্থায় ই-চালানই যথেষ্ট লাইসেন্স বাতিলের জন্য।

পুলিশকর্তাদের মতে, এই নিয়মে বারবার আইন ভাঙার সুযোগ প্রায় থাকছে না। তবে তাঁর সতর্কবার্তা, পরিষ্কার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ও শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো না থাকলে সাধারণ চালকদের অকারণে প্রশাসনিক ঝামেলায় পড়তে হতে পারে।

বকেয়া টোল থাকলে পরিষেবা বন্ধ

টোল বকেয়া থাকলে পরিষেবাতেও কোপ এ দিকে টোল না মেটালেও বড়সড় সমস্যায় পড়তে হতে পারে গাড়ির মালিকদের। সেন্ট্রাল মোটর ভেহিকেলস (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) রুলস, ২০২৬ অনুযায়ী, বকেয়া টোল থাকলে একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।

‘নো অবজেকশন সার্টিফিকেট’ মিলবে না

টোল না দিলে আন্তঃরাজ্য গাড়ি স্থানান্তরের জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ মিলবে না, গাড়ির ফিটনেস সার্টিফিকেট নবীকরণ হবে না এবং বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে জাতীয় পারমিটও আটকে যাবে।

নতুন নিয়মে ‘টোল বকেয়া’-র সংজ্ঞাও স্পষ্ট করা হয়েছে। কোনও গাড়ি টোল প্লাজা পার হয়ে গেলেও যদি ইলেকট্রনিক পদ্ধতিতে টাকা কাটা না পড়ে, তা হলেও সেই অর্থ বকেয়া হিসেবেই ধরা হবে। কেন্দ্রের দাবি, এই ব্যবস্থায় জাতীয় সড়কে টোল ফাঁকি রোখা অনেকটাই সহজ হবে।


```