Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাজ্য ট্রাফিক নিয়ন্ত্রণে গড়িমসি করছে কেন, প্রকল্প কি থেমে থাকবে? চিংড়িঘাটা নিয়ে বিরক্ত হাইকোর্ট

বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, নভেম্বর মাসে তো আর ফেরা যাবে না, তাই দ্রুত পদক্ষেপ করতে হবে। আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্যকে নতুন করে আদালতের কাছে সময়সূচি দিতে হবে। 

রাজ্য ট্রাফিক নিয়ন্ত্রণে গড়িমসি করছে কেন, প্রকল্প কি থেমে থাকবে? চিংড়িঘাটা নিয়ে বিরক্ত হাইকোর্ট

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 December 2025 17:03

দ্য ওয়াল ব্যুরো: চিংড়িঘাটা মেট্রো প্রকল্প (Chingrighata) ঘিরে রাজ্যের গড়িমসির বিরুদ্ধে ফের তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আশ্বাস সত্ত্বেও ট্রাফিক নিয়ন্ত্রণ না হওয়ায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিন সরাসরি প্রশ্ন তোলে - বৈঠকে কথা দেওয়ার পরও প্রতিশ্রুতি পালন হল না কেন?

আদালত এডভোকেট জেনারেলকে (Adv General) উদ্দেশ করে বলে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাসম্পন্ন প্রকল্প। কাজ সম্পূর্ণ হলে রাজ্যের সাধারণ মানুষেরই উপকার হবে। অথচ রাজ্য নিজে ট্রাফিক ব্লকের (Traffic Block) সময় চূড়ান্ত করা সত্ত্বেও এখন নতুন যুক্তি দেখানো হচ্ছে, এটা কীভাবে গ্রহণযোগ্য?

এ সময় এডভোকেট জেনারেল জানান, নির্ধারিত এলাকায় ব্লক করে দিলে অ্যাম্বুল্যান্সের (Ambulance) মতো জরুরি পরিষেবার চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবে। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি বেঞ্চ। বিচারপতির মন্তব্য, “যে সমস্যার কথা আজ বলছেন, তা তো যে কোনও সময়ই ঘটতে পারে। কাজ যখনই শুরু হবে, এমন অসুবিধা থাকবেই। তাই বলে এত বড় প্রকল্প কি থেমে থাকবে?”

এই পরিপ্রেক্ষিতে বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, নভেম্বর মাসে তো আর ফেরা যাবে না, তাই দ্রুত পদক্ষেপ করতে হবে। আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্যকে নতুন করে আদালতের কাছে সময়সূচি দিতে হবে। সেই প্রতিবেদনে নতুন কোনও অজুহাত শুনতে রাজি নয় আদালত। বরং দ্রুত প্রকল্প বাস্তবায়নে কার্যকর পদক্ষেপের ওপরই জোর দিয়েছে ডিভিশন বেঞ্চ।

দীর্ঘ সময় ধরে চিংড়িঘাটা মেট্রো (Chingrighata Metro) সম্প্রসারণের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশনকে (Kolkata Metro)। এ নিয়ে স্থানীয় এক বাসিন্দা কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই গত ৫ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তলব করে। জটিলতা কীভাবে কাটানো যায় তা জানতেই মূলত তাঁকে ডাকা হয়েছিল। কিন্তু সোমবারের শুনানিতে স্পষ্ট, আদালত সন্তুষ্ট নয়।

ইতিমধ্যে রেলমন্ত্রী জানিয়েছেন, নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত প্রস্তাবিত ১৮ কিমি মেট্রো লাইনে ৬.৭৭ কিমি অংশে (নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট) পরিষেবা চালু হয়ে গিয়েছে। এয়ারপোর্ট থেকে মাইকেলনগর পর্যন্ত কাজ চলছে। কিন্তু জমি জটের কারণে নিউ ব্যারাকপুর থেকে বারাসত পর্যন্ত ৭.৫ কিমি পর্যন্ত কাজ থমকে আছে। সেক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতা মিলছে না বলে অভিযোগ তুলেছেন রেলমন্ত্রী।


```