Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

যাদবপুরে সরস্বতী পুজোয় অশান্তি যেন না হয়! নিরাপত্তা নিশ্চিত করতে বড় নির্দেশ হাইকোর্টের

আদালতের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

যাদবপুরে সরস্বতী পুজোয় অশান্তি যেন না হয়! নিরাপত্তা নিশ্চিত করতে বড় নির্দেশ হাইকোর্টের

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 22 January 2026 13:02

দ্য ওয়াল ব্যুরো: সরস্বতী পুজোকে (Saraswati Puja) কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আগাম সতর্ক হাইকোর্ট (Calcutta High Court)। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

এদিন মামলার শুনানিতে আদালতের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সরস্বতী পুজোকে ঘিরে অতীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের অশান্তির ঘটনা ঘটেছে। এ বছরও তেমন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই আগাম ব্যবস্থা নিতে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি করেন তিনি।

আদালত জানায়, ক্যাম্পাসের ভিতরে আইনশৃঙ্খলা বজায় রাখার মূল দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই। তবে পরিস্থিতির প্রয়োজন হলে স্থানীয় থানার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। কোনও রকম অবহেলা বরদাস্ত করা হবে না বলেও ইঙ্গিত দিয়েছে ডিভিশন বেঞ্চ।

অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা জোরদার করতে ক্যাম্পাসে সিসিটিভি বসানোর কাজ চলছে। ওয়েবেলের মাধ্যমে এই কাজ সম্পন্ন করা হবে এবং চার সপ্তাহের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে।


```