Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে?

নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

সরকার জানিয়েছে, এটি একটি অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত। ভবিষ্যতে একটি নির্দিষ্ট ওয়েজ বোর্ড (Wage Board) গঠন করে স্থায়ী সমাধানের পথে হাঁটা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নয়ডার শিল্পাঞ্চলগুলোতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও আধাসামরিক বাহিনী। প্রশাসনের আশা, বেতন বৃদ্ধির এই ঘোষণার পর দ্রুত ছন্দে ফিরবে নয়ডা।

নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

সোমবার নয়ডার রাজপথ ছিল রণক্ষেত্র

পৃথা ঘোষ

শেষ আপডেট: 14 April 2026 12:10

দ্য ওয়াল ব্যুরো: সোমবার নয়ডার রাজপথ ছিল রণক্ষেত্র (Noida Protest)। হাজার হাজার শ্রমিক পথে নেমেছিলেন বেতন বৃদ্ধির দাবিতে (Noida factory workers wage hike protest)। ভাঙচুর, অগ্নিসংযোগ আর পুলিশের সঙ্গে সংঘর্ষে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল এনসিআর (NCR)। সেই উত্তপ্ত পরিস্থিতির ঠিক চব্বিশ ঘণ্টার মাথায় বড় দাওয়াই দিল যোগী সরকার।

উত্তরপ্রদেশের শ্রমিকদের ন্যূনতম বেতন একধাক্কায় মাসে প্রায় ৩ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে (UP govt approves minimum wage hike workers)। মঙ্গলবার গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক মেধা রূপম জানিয়েছেন, এই নতুন বেতন কাঠামো ১ এপ্রিল থেকেই কার্যকর হবে (Noida factory workers protest wage increase)। তিনি বলেন, ''উচ্চ পর্যায়ের কমিটি থেকে বেতন বাড়ানোর এই সিদ্ধান্ত (Gautam Buddh Nagar new wage structure) নেওয়া হয়েছে। গতকাল রাতেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই সিদ্ধান্তকে কার্যকর করার ছাড়পত্র দিয়েছেন।''

স্বস্তি ফিরবে শ্রমিকদের মধ্যে?

সরকার জানিয়েছে, এটি একটি অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত। ভবিষ্যতে একটি নির্দিষ্ট ওয়েজ বোর্ড (Wage Board) গঠন করে স্থায়ী সমাধানের পথে হাঁটা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নয়ডার শিল্পাঞ্চলগুলোতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও আধাসামরিক বাহিনী।

প্রশাসনের আশা, বেতন বৃদ্ধির এই ঘোষণার পর দ্রুত ছন্দে ফিরবে নয়ডা।

কাদের পকেটে কত টাকা আসবে?

সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, জেলাভিত্তিক বেতনের কাঠামো আলাদা করা হয়েছে:

  • নয়ডা ও গাজিয়াবাদ: অদক্ষ শ্রমিকদের বেতন ১১,৩১৩ টাকা থেকে বাড়িয়ে ১৩,৬৯০ টাকা করা হয়েছে। অর্ধ-দক্ষ শ্রমিকরা পাবেন ১৫,০৫৯ টাকা এবং দক্ষ শ্রমিকরা পাবেন ১৬,৮৬৮ টাকা।
  • অন্যান্য পুরনিগম এলাকা: অদক্ষ শ্রমিকদের জন্য ১৩,০০৬ টাকা, অর্ধ-দক্ষদের জন্য ১৪,৩০৬ টাকা এবং দক্ষ শ্রমিকদের জন্য ১৬,০২৫ টাকা ধার্য করা হয়েছে।
  • বাকি জেলা: অদক্ষ শ্রমিকরা পাবেন ১২,৩৫৬ টাকা, অর্ধ-দক্ষরা ১৩,৫৯১ টাকা এবং দক্ষরা পাবেন ১৫,২২৪ টাকা।

সরকারি সূত্রে খবর, কর্মী সংগঠন এবং শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের যাবতীয় বাধা, পরামর্শ মেনে ভারসাম্য রেখেই বাস্তবিক ফলাফল বার করার চেষ্টা করছে প্রশাসন।

হিংসার নেপথ্যে কি ষড়যন্ত্র?

সোমবারের হিংসার ঘটনায় ইতিমধ্যেই ৩৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে আরও ১০০ জনকে। কিন্তু এই প্রতিবাদের আড়ালে বড় কোনও ‘ষড়যন্ত্র’ দেখছে উত্তরপ্রদেশ সরকার। শ্রমমন্ত্রী অনিল রাজভর দাবি করেছেন, এই হিংসা সুপরিকল্পিত এবং এর পিছনে পাকিস্তান-যোগ থাকতে পারে।

সম্প্রতি নয়ডা ও মিরাট থেকে চার জঙ্গিকে গ্রেফতারের ঘটনার রেশ টেনে শ্রমমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সফরের ঠিক আগে রাজ্যকে অশান্ত করতেই কি এই হামলা? তা খতিয়ে দেখছে পুলিশ।


```