Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন?

শ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০

 উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) একটি কর্মসূচি ভেস্তে দিতেও এই অশান্তি ছড়ানো হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। তাঁর অভিযোগ, 'দেশবিরোধী শক্তি' রাজ্যে অশান্তি তৈরি করতে চাইছে।

শ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০

নয়ডায় শ্রমিক-বিক্ষোভ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 14 April 2026 09:45

দ্য ওয়াল ব্যুরো: কাজের সময় কমানো এবং বেতন বাড়ানোর দাবিতে নয়ডায় শুরু হওয়া বিক্ষোভ (Noida protest violence) হিংসার রূপ নিয়েছে। আগুন, ভাঙচুর আর পাথর ছোড়ার ঘটনায় থমথমে পরিস্থিতি তৈরি হয় গোটা এলাকায় (Noida workers protest)। এই পরিস্থিতির মধ্যেই উত্তরপ্রদেশের শ্রমমন্ত্রীর (Uttar Pradesh Labour Minister) দাবি, এই অশান্তি শুধুই বিক্ষোভ নয়, এর পেছনে থাকতে পারে 'পরিকল্পিত ষড়যন্ত্র', এমনকি পাকিস্তান যোগও (Pakistan link conspiracy) খতিয়ে দেখা হচ্ছে।

শ্রমমন্ত্রী অনিল রাজভর (Anil Rajbhar) জানান, সম্প্রতি নয়ডা ও মীরাট থেকে চারজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, যাদের পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ ছিল বলে অভিযোগ। এই প্রেক্ষাপটেই তিনি মনে করছেন, রাজ্যের উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার লক্ষ্যেই এই অশান্তি ছড়ানো হতে পারে। পুরো বিষয়টি তদন্ত করছে বিভিন্ন সংস্থা।

ঘটনার সূত্রপাত হয় শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে। সোমবার নয়ডার একাধিক এলাকা- ফেজ-২, সেক্টর ৬০, ৬২ ও ৮৪-এ বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিভিন্ন জায়গায় আগুন লাগানো, গাড়ি ও সম্পত্তি ভাঙচুরের ঘটনা ঘটে, যার জেরে রাস্তা জুড়ে তীব্র যানজটও তৈরি হয়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে নামে। ভিড় ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় কাঁদানে গ্যাস। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও আধা-সামরিক বাহিনী।

এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও ১০০ জনের বেশি মানুষকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে।

এদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) একটি কর্মসূচি ভেস্তে দিতেও এই অশান্তি ছড়ানো হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। তাঁর অভিযোগ, 'দেশবিরোধী শক্তি' রাজ্যে অশান্তি তৈরি করতে চাইছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪০ থেকে ৪৫ হাজার শ্রমিক ৮০টিরও বেশি জায়গায় জড়ো হয়েছিলেন। যদিও অধিকাংশ জায়গায় বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল, কিছু এলাকায় বহিরাগতরা ঢুকে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে। সেইসব ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, শ্রমিকদের পাঁচটি দাবির মধ্যে চারটি মেনে নেওয়া হয়েছে। বাকি বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য একটি উচ্চস্তরের কমিটি গঠন করা হয়েছে। রাজ্য সরকারেরও স্পষ্ট বার্তা, হিংসা নয়, সমস্যার সমাধান হবে আলোচনার মাধ্যমেই।


```