ছবির পরিচালনায় রয়েছেন অরিন্দম শীল (Arindam Sil)। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অরুণিমা ঘোষ (Arunima Ghosh) এবং বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এই জুটি ইতিমধ্যেই দর্শক মনে কৌতূহল তৈরি করেছে।

শেষ আপডেট: 14 April 2026 17:17
দ্য ওয়াল ব্যুরো: আলো-আঁধারির মধ্যে হোক কিংবা ভিড়ের মাঝেও, কখনও কখনও জন্ম নেয় এমন এক সম্পর্ক—যার কোনও নাম থাকে না, তবুও থেকে যায় গভীর ছাপ। ঠিক তেমনই এক আবেগঘন গল্প নিয়েই আসছে নতুন বাংলা ছবি উৎসবের রাত্রী (Utsaber Ratri)। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ও গান ‘এখনও যে রাত’, আর তাতেই মিলেছে এক অপূর্ণ ভালবাসার গল্পের আভাস।
ছবির পরিচালনায় রয়েছেন অরিন্দম শীল (Arindam Sil)। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অরুণিমা ঘোষ (Arunima Ghosh) এবং বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এই জুটি ইতিমধ্যেই দর্শক মনে কৌতূহল তৈরি করেছে।
প্রকাশ্যে আসা গান ‘এখনও যে রাত’-এ কণ্ঠ দিয়েছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং পূর্বাশা বন্দ্যোপাধ্যায় (Purbasha Banerjee)। গানের কথায় যেমন রয়েছে অপেক্ষা, তেমনই রয়েছে না-পাওয়ার বেদনা। গানের কথা লিখেছেন ইমাম (Imaam), আর সুর করেছেন সপ্তক সানাই দাস (Saptak Sanai Das)।
গল্পের চিত্রনাট্য কোন পটভূমি লুকিয়ে? এক আকস্মিক মুহূর্তে দুই অচেনা মানুষের দেখা। সেই অল্প সময়ের পরিচয় থেকেই তৈরি হয় এক অদ্ভুত টান। কিন্তু ভাগ্যের টানে আলাদা হয়ে যায় তাঁদের পথ। সময় এগিয়ে চলে, জীবন বদলায়—তবুও মনের কোণে থেকে যায় সেই না বলা অনুভূতি। আবার কি তাঁদের দেখা হবে? নাকি এই ভালবাসা অপূর্ণই থেকে যাবে—এই প্রশ্নই ছবির মূল সুর।
আগামী শুক্রবার ফ্রাইডে ওটিটি (Fridaay OTT)-তে মুক্তি পাবে উৎসবের রাত্রী (Utsaber Ratri)। ঘরে বসেই দর্শক দেখতে পারবেন এই ভিন্নস্বাদের প্রেমের গল্প।