Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণাল

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে রক্তদান বা মেডিক্যাল ক্যাম্পগুলিতেও অবজার্ভাররা নজর রাখবেন। এই সব শিবিরের আড়ালে রাজনৈতিক দলগুলি যাতে ভোটারদের মধ্যে টাকা বা সুযোগ-সুবিধা বিলি করতে না পারে, তা নিশ্চিত করাই এর কারণ। এই সিধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ।  

এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণাল

কুণাল ঘোষ

শেষ আপডেট: 14 April 2026 17:43

দ্য ওয়াল ব্যুরো: ভোট (West Bengal Assembly Election 2026) আসলে কত কী যে হয়! একদিকে যখন রাজনৈতিক সভা-পাল্টা সভায় বাংলার উত্তাপ বাড়ছে, তখন অন্যদিকে প্রকৃতির রুদ্ররোষে নাজেহাল সাধারণ মানুষ। আর এই তীব্র গরমের মাঝেই এবার রক্তদান শিবির (Blood Donation Camp) নিয়ে নির্বাচন কমিশনের এক বিতর্কিত ‘ইঙ্গিত’ ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। আশঙ্কা করা হচ্ছে, কমিশনের অতি-সক্রিয়তায় কি এবার টান পড়বে ব্লাড ব্যাঙ্কের ভাঁড়ারে?

বাংলায় গরমকালে বার বার রক্তের আকাল দেখা গিয়েছে। আর এই সঙ্কট মেটাতে বছরের পর বছর ধরে এগিয়ে আসে বিভিন্ন ক্লাব ও অরাজনৈতিক সংগঠন। পাড়ায় পাড়ায় রক্তদান শিবির বা মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা বাংলার দীর্ঘদিনের রীতি। সব সময় যে এর পিছনে রাজনৈতিক রং থাকে, তা নয়। বরং মানবিক খাতিরেই বহু ক্লাব এই কাজ করে থাকে। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন।

কমিশনের ‘ভয়ঙ্কর’ সার্কুলারের কথা তুলে ধরে তৃণমূলের সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর অভিযোগ, কমিশনের তরফে যে নতুন সার্কুলার দেওয়া হয়েছে, তাতে ব্লাড ডোনেশন ক্যাম্পেও কড়া নজরদারির নির্দেশ রয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রক্তদান বা মেডিক্যাল ক্যাম্পগুলিতে এবার হাজির থাকবেন কমিশনের অবজার্ভাররা। তাঁরা খতিয়ে দেখবেন, এই সব শিবিরের আড়ালে কোনওভাবে ফান্ড ডিসট্রিবিউশন বা টাকা বিলি হচ্ছে কি না।

তাঁর অভিযোগ, এই সার্কুলারের কারনে আতঙ্ক সৃষ্টি হতে পারে ক্লাবগুলির মধ্যে। সেই কারণে বিপাকে পড়তে পারেন রোগীরা। কমিশনের এই ‘অস্বাভাবিক’ নজরদারিতে ইতিমধ্যেই সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। যদি কেন্দ্রীয় এজেন্সির বা অবজার্ভারদের ভয়ে ক্লাবগুলি এই সামাজিক কাজ থেকে হাত গুটিয়ে নেয়, তবে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে অভিযোগ কুণাল ঘোষের।

তাঁর দাবি, এমনিতেই গরমকালে দাতা কম পাওয়া যায়। তার ওপর ক্লাবগুলি শিবির বন্ধ করে দিলে ব্লাড ব্যাঙ্কগুলি চাপে পড়ে যাবে। পাশাপাশি, এই সর্বনাশা পরিস্থিতিতে মুমূর্ষু রোগী, যাঁদের রক্তের বেশি প্রয়োজন হয়, তাঁদের কী হবে সেই প্রশ্ন তুলেছেন তিনি। কমিশনের এই নির্দেশের ফলে যে মানবিক বিপর্যয় ঘটতে পারে, তা নিয়ে কি আদৌ ভাবা হয়েছে এমন প্রশ্ন তোলা হয়েছে শাসক দলের তরফে।

কুণাল ঘোষ বলেন, সাধারণত গরমে বেশি করে রক্তদান শিবির করতে উৎসাহ দেওয়া হয়। কিন্তু এবার ভোটের নির্ঘণ্টের কারণে সেই উৎসাহে ভাঁটা পড়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, যেখানে স্বচ্ছতা বজায় রাখার দায়বদ্ধতা আছে, সেখানে নজরদারি চলতেই পারে। কিন্তু সেই নজরদারি যেন কোনোভাবেই অরাজনৈতিক ক্লাব বা মুমূর্ষু রোগীর জীবন নিয়ে ছিনিমিনি না খেলে।

কমিশন কি তাঁর এই সিদ্ধান্তে অনড় থাকবে, নাকি মানবিকতার খাতিরে রক্তদান শিবিরের নিয়ম শিথিল হবে— সেদিকেই তাকিয়ে রয়েছে বাংলার ব্লাড ব্যাঙ্ক ও উদ্বিগ্ন ক্লাব সংগঠনগুলি।


```