Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?

১৪ বছরের সম্পর্ক, ৮ বছরের দাম্পত্য—সব কি শেষের পথে? রণবীর-দীপিকার ডিভোর্স জল্পনায় তোলপাড় নেটদুনিয়া

রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 14 April 2026 18:12

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর সিং (Ranveer Singh) এবং দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় সিনেদুনিয়া। দীর্ঘ ১৪ বছরের প্রেম আর ৮ বছরের সুখী দাম্পত্য কি তবে শেষের পথে? সম্প্রতি নেটপাড়ায় ছড়িয়ে পড়া একটি খবর অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই নাকি আইনি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন এই তারকা দম্পতি। 

Are Ranveer Singh, Deepika Padukone heading for divorceএই চাঞ্চল্যকর গুঞ্জনের সূত্রপাত ‘রেডিট’ প্ল্যাটফর্মের একটি ভাইরাল পোস্ট থেকে। সেখানে দাবি করা হয়েছে, রণবীর ও দীপিকার মধ্যে দীর্ঘদিনের মতের অমিল বর্তমানে চরমে পৌঁছেছে। তাঁদের সম্পর্কের দূরত্ব এতটাই বেড়েছে যে, আগামী জুন মাস থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ডিভোর্সের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। এই খবর প্রকাশ্যে আসতেই ‘দীপবীর’ অনুরাগীদের মধ্যে বিষাদের ছায়া নেমে এসেছে। বিশেষ করে তাঁদের দেড় বছরের কন্যা সন্তান ‘দুয়া’-র ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ভক্তরা।

এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে রণবীরের সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর আকাশছোঁয়া সাফল্য নিয়ে দীপিকার নীরবতা। আদিত্য ধর পরিচালিত এই ছবি যখন বক্স অফিসে ঝড় তুলছে এবং গোটা ভারতজুড়ে চর্চায় রয়েছে, তখন দীপিকার পক্ষ থেকে কোনো শুভেচ্ছা বার্তা না আসায় নেটিজেনদের রোষানলে পড়েন তিনি। এমনকি ছবির প্রিমিয়ারেও তাঁকে দেখা যায়নি। তবে সম্প্রতি সমালোচকদের কড়া জবাব দিয়ে দীপিকা জানান, "তোমাদের সবার দেখার অনেক আগেই আমি ‘ধুরন্ধর’ দেখে ফেলেছি।"

বিচ্ছেদের দিনক্ষণ নিয়ে ইন্টারনেটে চর্চা তুঙ্গে থাকলেও রণবীর বা দীপিকা— কেউই এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি। ভক্তদের একাংশের মতে, গ্ল্যামার জগতে এমন রটনা হামেশাই শোনা যায়, যার সবটা সত্যি নয়। এখন দেখার, ‘বাজিরাও-মাস্তানি’ জুটি এই গুঞ্জন উড়িয়ে দিয়ে ফের কবে একসঙ্গে ক্যামেরার সামনে ধরা দেন।


```