Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধান

বাঙালির নববর্ষ মানেই এলাহি খানাপিনা। তাজের নামী হোটেলগুলোতে বৈশাখী থালি ও বুফেতে কী কী থাকছে? জেনে নিন দাম ও মেনু।

কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধান

ছবি - এআই

পৃথা ঘোষ

শেষ আপডেট: 14 April 2026 18:28

দ্য ওয়াল ব্যুরো: পয়লা বৈশাখ (Poila Boishakh 2026) মানেই বাঙালির নতুন বছরের আবাহন আর কবজি ডুবিয়ে ভুরিভোজ। শহরের নামী হোটেলগুলো বৈশাখী থালি সাজিয়ে পুরোদমে তৈরি নতুন বছরকে স্বাগত জানাতে। বাঙালির এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে কলকাতার আইএইচসিএল (Taj, Vivanta, SeleQtions) হোটেলগুলো (Poila Boishakh 2026 Taj hotel offers Kolkata) নিয়ে এসেছে বিশেষ সব থালি এবং বুফে (Taj Poila Baishakh menu)।

পয়লা বৈশাখে পাত পেড়ে বাঙালি খানা তো 'ম্যান্ডেটরি'! তাজ থেকে শুরু করে রাজকুটির - কলকাতার নামী হোটেলগুলো 'বৈশাখী মহভোজে'র মেনুতে কী কী থাকছে? দামই বা কত? সেই সমস্ত লোভনীয় অফারের সুলুকসন্ধান রইল দ্য ওয়ালের পাতায়।

১. তাজ বেঙ্গল

তাজ বেঙ্গলের ঐতিহ্যবাহী এই হোটেলে দুটি আলাদা স্বাদ মিলবে:

সোনারগাঁও (১৪ ও ১৫ এপ্রিল): এখানে থাকছে বিশেষ 'বৈশাখী মহভোজ' থালি। তোপসে ফ্রাই, কচি লঙ্কা বাটা মুরগি, কষা মাংস, কই মাছের তেল ঝাল, নারকেল পোস্ট বড়া, ছানার চপ, এঁচোড়ের কালিয়া, ভাপা চিংড়ি থেকে শুরু করে আম দই, সীতা ভোগ - কী নেই!

দাম: নিরামিষ থালি ৩৩০০* টাকা, আমিষ ৩৮০০* টাকা এবং সিফুড থালি ৪০০০* টাকা (জনপ্রতি)।

CAL 27 (১৫ এপ্রিল): এখানে থাকছে বিশেষ ব্রাঞ্চ। আম পোড়া শরবত, মুর্গ মালাই টিক্কা, চিংড়ির চপ, ডাকবাংলো চিকেন, কচি পাঁঠার ঝোল এবং আরও অনেক কিছু। শেষপাতে থাকছে বেকড মিহিদানার মতো ফিউশন মিষ্টি, আবার ম্যাঙ্গো মুজ কেক, ফিলাডেলফিয়া বেকড চিজ কেকের মতো লোভনঈয় সব ডেজার্ট।

দাম: সফট ড্রিঙ্কসহ ৩০০০* টাকা, পানীয়সহ ৪০০০* টাকা। শিশুদের জন্য ২০০০* টাকা (৬ থেকে ১২ বছর)।

২. তাজ সিটি সেন্টার (নিউ টাউন)

শামিয়ানা (১৫ এপ্রিল): জমকালো সেলিব্রেশন আর লাইভ মিউজিকের সঙ্গে এখানে মিলবে স্পেশাল ব্রাঞ্চ। মেনুতে থাকছে কষা মাংস, গলদা চিংড়ির মালাইকারি, ভেটকি পাতুরি, কলকাতা বিরিয়ানি এবং আরও অনেক কিছু।

দাম: মাথাপিছু ২৪০০* টাকা (সফট ড্রিঙ্কসহ) শিশুদের জন্য ১২৫০* টাকা (৫ থেকে ১২ বছর)।

৩. তাজ তাল কুটির (ইকো পার্ক)

নিউ টাউনের এই হোটেলের পরিবেশ আপনাকে রাজকীয় আমেজ দেবে:

দ্য বারান্দা (১৫ এপ্রিল): সারাদিনি মিলবে 'পয়লা বৈশাখ মহভোজ' থালি। গোলবাড়ি স্টাইল কষা মাংস, চিংড়ি মালাইকারি, পার্শে মাছের ঝাল আর মোচার ঘণ্টর মতো খাঁটি বাঙালি খাবারের স্বাদ পাওয়া যাবে এখানে।

দাম: নিরামিষ ১৮৫০* টাকা, আমিষ ২২৫০* টাকা এবং সিফুড থালি ২৫৫০* টাকা (জনপ্রতি)।

লেকভিউ লাউঞ্জ (১৫ এপ্রিল): একটু অন্যরকম স্বাদ চাইলে বিকেলে চলে যেতে পারেন এখানে। ডেকার্স লেনের স্মৃতি উসকে দিতে থাকছে ঘুগনি-মাখন টোস্ট, ফাউল কাটলেট আর ফিশ ফ্রাই-এর 'হাই-টি এক্সপিরিয়েন্স'।

দাম: ১৩৯৯* টাকা (জনপ্রতি)।

৪. ভিভান্তা কলকাতা (ইএম বাইপাস)

মিন্ট (MYNT) (১৫ এপ্রিল): ঘরোয়া স্বাদের সঙ্গে আধুনিক ছোঁয়া। বাসন্তী পোলাও, চিংড়ি মালাইকারি আর কষা মাংসের সঙ্গে খাঁটি বাঙালি পদের রাজকীয় বুফে সাজিয়েছেন এখানকার শেফরা।

দাম: ১৮৫০* টাকা (সফট ড্রিঙ্কসহ), ২৮৫০* টাকা (পানীয়সহ)।

৫. রাজকুটির (ইএইচসিএল সিলেকশনস)

দ্য ইস্ট ইন্ডিয়া রুম (১৪ ও ১৫ এপ্রিল): হেরিটেজ আমেজে পয়লা বৈশাখ কাটাতে চাইলে এটি সেরা ঠিকানা। এখানে থালি নয়, বরং মিলবে এলাহি ‘আ লা কার্টে’ (A-la-carte) মেনু। ডাব চিংড়ি, ঢাকাই ইলিশ কিংবা আম গন্ধরাজ চিকেন কাটলেট— নিজের পছন্দমতো অর্ডার করতে পারেন।

পয়লা বৈশাখ উপলক্ষ্যে এই একটি দিন ভিড় থাকবে চোখে পড়ার মতো। তাই প্রতিটি হোটেলের জন্যই আগেভাগে টেবিল বুক করে রাখা ভাল।


```