পয়লা বৈশাখের আমেজ জমাতে সল্টলেক ও গড়িয়াহাটে হাজির ‘অসাম’ ও ‘স্পাইসেস অ্যান্ড সসেস্’। ৩৯৫ টাকা থেকে শুরু নববর্ষের বিশেষ থালি। জেনে নিন মেনু ও বিস্তারিত।

শেষ আপডেট: 11 April 2026 19:32
দ্য ওয়াল ব্যুরো: ক্যালেন্ডারের পাতায় চৈত্র শেষ হতে চলল, আর বাঙালির ঘরে ঘরে এখন সাজ সাজ রব (Poila Baisakh)। উৎসবের এই আবহে রসনা তৃপ্তির আয়োজনে খামতি রাখতে নারাজ তিলোত্তমার নামী রেস্তোরাঁগুলো (Special Thali Kolkata)।
সেই জন্যই সল্টলেক সেক্টর থ্রি-র ‘অসাম’ (Awesome) এবং গড়িয়াহাটের ‘স্পাইসেস অ্যান্ড সসেস্’ (Spices and Sauces) এবার পয়লা বৈশাখের জন্য সাজিয়ে ফেলেছে এক এলাহি খাবারের ডালি (Special Bengali Thali Kolkata)। সাবেক বরিশালের ইলিশ ভাপা (Barishal Ilish Bhapa) থেকে শুরু করে ঠাকুরবাড়ির কায়দায় কষা মাংস (Thakurbari Mutton Kasha)— স্বাদ আর সাধ্যের এক অপূর্ব মেলবন্ধন ঘটতে চলেছে এই দুই ঠিকানায়।

রেস্তরাঁ দুটির কর্ণধার ছন্দা চক্রবর্তী জানিয়েছেন, বৈশাখী ভূরিভোজের এই উৎসব চলবে আগামী ১৫ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত। বাঙালির ঐতিহ্যের সাথে আধুনিক ‘জেন জি’ প্রজন্মের পছন্দকে মাথায় রেখে তৈরি করা হয়েছে বিশেষ নববর্ষ থালি। মাত্র ৩৯৫ টাকা থেকে শুরু হচ্ছে এই উৎসবের সফর। থাকছে পাঁচটি ভিন্ন স্বাদের থালি, যা থেকে অনায়াসেই খাবার শেয়ার করে নিতে পারবেন দুই খাদ্যপ্রেমী।

থালির পাশাপাশি যাঁরা নিজেদের পছন্দমতো পদ সাজিয়ে নিতে চান, তাঁদের জন্য থাকছে ‘আ লা কার্ট’ মেনুর বিশাল সম্ভার। ডাব-চিংড়ি, লাউপাতায় কাতলা পাতুরি কিংবা চিকেন কোর্মার মতো ক্লাসিক পদের পাশাপাশি থাকছে মুচমুচে স্টার্টারের সমারোহ। ফিশ মুনিয়া, গন্ধরাজ চিকেন ফ্রাই, ফিশ ওর্লি কিংবা তোপসে ফ্রাইয়ের কামড় এক নিমেষে আড্ডা জমিয়ে তুলবে।
এছাড়া থাকছে পোস্তবড়া ও হরেক স্বাদের ভাজাভুজি। বৈশাখী গরমে স্বস্তি দিতে আমপোড়া শরবত ও গন্ধরাজ ঘোলের বিকল্প নেই। আর শেষ পাতে ডাবের পায়েস আপনার রসনাকে দেবে তৃপ্তির পূর্ণতা।
যাঁরা কোনও আপস না করে পূর্ণাঙ্গ রাজকীয় আমেজ পেতে চান, তাঁদের জন্য অপেক্ষা করছে ১২৯৫ টাকার বিশেষ থালি। এতে থাকছে গন্ধরাজ ঘোল, পুরভরা বেগুন ভাজা, ফুলকো লুচি, আলুরদম, সুগন্ধি ভাত বা পোলাও। আমিষের পর্বে থাকছে শুক্তো, মুগ মোহন ডাল, সর্ষে চিংড়ি পোস্ত, বরিশালের ইলিশ ভাপা এবং ঠাকুরবাড়ির সেই বিখ্যাত মটন কষা। সঙ্গে চাটনি, পাঁপড় আর অমৃততুল্য ডাবের পায়েস।

এছাড়া নিরামিষ থালি ৩৯৫ টাকা এবং অন্যান্য পদের থালি ৬৯৫, ৭৯৫ ও ৮৯৫ টাকায় পাওয়া যাচ্ছে।
রেস্তরাঁর এই বিপুল জনপ্রিয়তার অন্যতম কারণ ছন্দা চক্রবর্তীর আন্তরিক আপ্যায়ন। একান্নবর্তী পরিবারের মা-কাকিমাদের মতো মমতায় আগত অতিথিদের দেখভাল করেন তিনি। বিয়েবাড়ির ক্যাটারিং হোক বা ব্যস্ত রেস্তোরাঁর টেবিল— খুদেদের প্রিয় ‘ছন্দা আন্টি’ সবখানেই সদাসতর্ক। তাঁর মতে, উৎসব মানেই মানুষের হাসি আর পেটভরে তৃপ্তির সাথে খাওয়া।

এই পয়লা বৈশাখে ১৪৩৩ বঙ্গাব্দের সূচনা হোক অসামান্য স্বাদে। ঢাকুরিয়ার ‘স্পাইসেস অ্যান্ড সসেস্’ কিংবা সল্টলেকের আইএ ব্লকের ‘অসাম’ ফ্যামিলি রেস্টুরেন্টে— পছন্দের ঠিকানায় সপরিবারে সেরে ফেলুন আপনার বৈশাখী আড্ডা।
ঠিকানা ও যোগাযোগ:
অসাম: ২৬৮, আইএ ব্লক, সেক্টর ৩, বিধাননগর, সল্টলেক, কলকাতা।
(ফোন: ৯৮৩০৭৫৮৯২০)
স্পাইসেস অ্যান্ড সসেস্: ২৮/১ডি, গড়িয়াহাট রোড, গোলপার্ক, কলকাতা।
(ফোন: ৯৮৩০৭৫৮৯২০)