উত্তর কলকাতার সাতটি বিধানসভা (West Bengal Assembly Election 2026) মিলিয়ে মোট বুথ সংখ্যা ১,৮৩৫টি। এর মধ্যে ৮৩৭টি বুথকেই প্রাথমিক ভাবে ‘অতি স্পর্শকাতর’ তালিকায় রাখা হয়েছে।

শেষ আপডেট: 13 April 2026 20:19
দ্য ওয়াল ব্যুরো: ভোটের ময়দানে (West Bengal Assembly Election 2026) উত্তর কলকাতার (North Kolkata) লড়াই বরাবরই অন্য মাত্রা পায়। এ বার সেই লড়াইয়ের আঁচ সামলাতে প্রশাসন যে কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয়, জেলা নির্বাচনী আধিকারিকের (ডিইও) দেওয়া তথ্যেই তা স্পষ্ট। সোমবার জেলা নির্বাচনী আধিকারিক স্মিতা পাণ্ডে জানিয়েছেন, উত্তর কলকাতার সাতটি বিধানসভা এলাকার মোট বুথের প্রায় অর্ধেকই ‘অতি স্পর্শকাতর’ বুথ হিসেবে চিহ্নিত। অতীতের ভোটের অভিজ্ঞতার পাশাপাশি কলকাতার ঘিঞ্জি এলাকা ও জনঘনত্বকেই এই সিদ্ধান্তের নেপথ্যে প্রধান কারণ হিসেবে দেখছে কমিশন।
বুথ বিন্যাসের সমীকরণ
উত্তর কলকাতার সাতটি বিধানসভা (West Bengal Assembly Election 2026) মিলিয়ে মোট বুথ সংখ্যা ১,৮৩৫টি। এর মধ্যে ৮৩৭টি বুথকেই প্রাথমিক ভাবে ‘অতি স্পর্শকাতর’ তালিকায় রাখা হয়েছে। স্মিতা পাণ্ডে জানিয়েছেন, অতীতের ভোটচিত্র এবং বর্তমান পরিস্থিতির নিরিখে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। তবে এখানেই শেষ নয়। ২৯ তারিখ ভোটের আগে গোটা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও এক বার খতিয়ে দেখা হবে। প্রয়োজনে স্পর্শকাতর বুথের এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
মহিলা পরিচালিত বুথ: এক নজরে
এ বার উত্তর কলকাতায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে মহিলা পরিচালিত বুথগুলোতে। সাতটি বিধানসভা মিলিয়ে মোট ১০০টি এমন বুথ থাকছে, যা সম্পূর্ণ ভাবে মহিলাদের দ্বারাই পরিচালিত হবে। এর বিন্যাসটি নীচে দেওয়া হল:
বিধানসভা কেন্দ্রের নাম ও নম্বর মহিলা পরিচালিত বুথের সংখ্যা
মোট ১০০
উপরে উল্লিখিত বিধানসভা কেন্দ্রগুলোর নম্বর ও বুথ সংখ্যা ডিইও-র দেওয়া তথ্য অনুযায়ী সাজানো হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, উত্তর কলকাতার অত্যন্ত ঘিঞ্জি চরিত্র এবং অলি-গলির গোলকধাঁধাকে মাথায় রেখেই কমিশন এ বার অনেক বেশি তৎপর। অতি স্পর্শকাতর বুথগুলোতে বাড়তি নিরাপত্তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তাও কয়েক গুণ বাড়ানো হতে পারে। ২৯ এপ্রিলের মহারণের আগে উত্তর কলকাতা এখন নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে মুড়ে ফেলতে চাইছে কমিশন।