Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

পার্লারের আড়ালে ড্রাগের কারবার! পুলিশের জালে লরেন্স গ্যাংয়ের ‘ম্যাডাম জেহর’, ভাঙল বড় নেটওয়ার্ক

দিল্লিতে লরেন্স গ্যাংয়ের মাদক–অস্ত্র চক্রে বড় সাফল্য পুলিশের। আইএসআই যোগ, রেকি থেকে শুরু করে অস্ত্র জোগান—এক বিস্তৃত নেটওয়ার্ক ভাঙল স্পেশাল সেল।

 

পার্লারের আড়ালে ড্রাগের কারবার! পুলিশের জালে লরেন্স গ্যাংয়ের ‘ম্যাডাম জেহর’, ভাঙল বড় নেটওয়ার্ক

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মহিলা সদস্য ও বিষ্ণোই

গার্গী দাস

শেষ আপডেট: 19 February 2026 22:36

দ্য ওয়াল ব্যুরো: বড় সাফল্য পেল দিল্লি পুলিশের স্পেশাল সেল (Delhi Police Special Cell)। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (Lawrence Bishnoi Gang) ড্রাগ চক্রের দায়িত্বে থাকা অভিযুক্ত খুশনুমা আনসারি ওরফে নেহা (Khusnuma Ansari alias Neha) গ্রেফতার। তাঁর সঙ্গেই ধরা পড়েছে কুখ্যাত বন্দুকবাজ ববি কবুতার ওরফে মাহফুজ (Bobby Kabutar alias Mahfooz)।

পুলিশের দাবি, উত্তর-পূর্ব দিল্লিতে বিউটি পার্লার চালানোর আড়ালে নেহা গ্যাংয়ের ড্রাগ নেটওয়ার্ক সামলাতেন। গ্রেফতারের সময় বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। তদন্তকারীদের ভাষায়, তিনি ছিলেন ‘ম্যাডাম জেহর’।

অস্ত্র-জোগান থেকে খুনের ছক

ববি কবুতার দীর্ঘদিন ধরে লরেন্স বিষ্ণোই ও হাশিম বাবা গ্যাংয়ের (Hashim Baba Gang) গুরুত্বপূর্ণ লজিস্টিক লিঙ্ক হিসেবে কাজ করত বলে অভিযোগ। তদন্তে উঠে এসেছে, সে নাকি দেশের অন্যতম বড় অবৈধ অস্ত্র ব্যবসায়ী সলিম পিস্তলের (Salim Pistol) কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র জোগাড় করত। পুলিশের দাবি, এই চক্রের পাকিস্তানের আইএসআই (ISI) যোগও খতিয়ে দেখা হচ্ছে।

এই অস্ত্রই ব্যবহার হয়েছে একাধিক চাঞ্চল্যকর ঘটনায়—পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার (Sidhu Moosewala) হত্যায়, অভিনেত্রী দিশা পাটানির (Disha Patani) বাড়ির সামনে গুলি চলার ঘটনায়, দিল্লিতে নাদির শাহ খুনে এবং সিলামপুরের জোড়া খুনে।

বিশেষত ২০২২ সালে সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে ববি কবুতারের ভূমিকা নিয়ে নতুন তথ্য মিলেছে। পুলিশের দাবি, খুনের আগে তিনি ‘রেকি’ করে মুসেওয়ালার গতিবিধি ও রুট ম্যাপ জোগাড় করে শ্যুটারদের হাতে তুলে দেয়। এই পরিকল্পনায় গ্যাংস্টার শাহরুখের (Shahrukh Gangster) সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

‘লেডি ডনে’র উত্থান

তদন্তকারীরা বলছেন, বিষ্ণোই গ্যাংয়ে মহিলাদের সক্রিয় ভূমিকা নেওয়ার প্রবণতা বাড়ছে। নেহা এই চক্রের তৃতীয় ‘লেডি ডন’, যাকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। এর আগে দীপা ও জোয়া খান (Zoya Khan)—হাশিম বাবার স্ত্রী—ধরা পড়েন।

নেহা ও ববি গত সাত বছর ধরে একসঙ্গে যুক্ত ছিলেন। মহিপালপুর ফ্লাইওভারের কাছে প্রযুক্তিগত নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের পাকড়াও করে স্পেশাল সেল। দীর্ঘদিন ভুয়ো পরিচয় ব্যবহার করে ও ঘন ঘন ঠিকানা বদলে পুলিশের নজর এড়িয়ে চলছিল ববি।

এখন দু’জনকেই জেরা করছে পুলিশ। লক্ষ্য—ড্রাগ ও অস্ত্র চক্রের অর্থের উৎস, এনসিআর (NCR) এলাকায় সক্রিয় স্লিপার সেল এবং গ্যাংয়ের বিস্তৃত নেটওয়ার্কের খোঁজ পাওয়া।

দিল্লির আন্ডারওয়ার্ল্ডে এই গ্রেফতারি বড় ধাক্কা বলেই মনে করছে তদন্তকারীরা। তবে প্রশ্ন একটাই—এই চক্রের শেষ কোথায়?


```