Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরা

যেখানে তেলের দাম তরতরিয়ে বাড়ছে, সেখানে সোনা (Gold ETF vs physical gold) কেন মুখ থুবড়ে পড়ছে? এটাই কিই তবে সোনায় বিনিয়োগের (gold allocation strategy) সেরা সময়?

Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরা

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 14 April 2026 12:42

দ্য ওয়াল ব্যুরো: ভূ-রাজনৈতিক সংকট মানেই সোনার দামের আকাশছোঁয়া বৃদ্ধি, যুগ যুগ ধরে এটাই বাজারের দস্তুর। কিন্তু এবারের ইরান সংকট এক অদ্ভুত পরিস্থিতির জন্ম দিয়েছে। যুদ্ধের খবর আসতেই সোনার দাম প্রথমে বাড়লেও, পরক্ষণেই তা প্রায় ২০ শতাংশ পড়ে গিয়েছে (investment in gold during war)।

যেখানে তেলের দাম তরতরিয়ে বাড়ছে, সেখানে সোনা (Gold ETF vs physical gold) কেন মুখ থুবড়ে পড়ছে? লগ্নিকারীরা কি তবে আর সোনার ওপর ভরসা করতে পারছেন না? কেন এই পতন? এটাই কিই তবে সোনায় বিনিয়োগের (gold allocation strategy) সেরা সময়?

আবেগ নয়, কাজ করছে অঙ্ক

বাজার বিশেষজ্ঞদের মতে, এই পতনের পিছনে আবেগ নয়, বরং কাজ করছে বাজারের যান্ত্রিক সমীকরণ। যুদ্ধের মেঘ ঘনীভূত হওয়ায় তেলের দাম বাড়ছে, যা সরাসরি মুদ্রাস্ফীতিকে উস্কে দিচ্ছে। ফলে বাড়ছে ডলারের দাম এবং সুদের হার। সোনা যেহেতু কোনও নির্দিষ্ট সুদ (Yield) দেয় না, তাই লগ্নিকারীরা সোনা ছেড়ে নগদ ডলার বা বন্ডের দিকে ঝুঁকছেন। ফলে ‘সেফ হেভেন’ হিসেবে সোনার চাহিদা এখন ভাগ হয়ে গিয়েছে।

কতটা সোনা রাখা উচিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

সোনা হয়তো প্রতিবার ম্যাজিক দেখাবে না, কিন্তু দুর্দিনে এটিই আসল ঢাল।

বিনিয়োগকারী রে ডালিও-র মতে, “সোনা হল সবচেয়ে নিরাপদ টাকা।” তাঁর পরামর্শ, পোর্টফোলিওর ৫ থেকে ১৫ শতাংশ সোনা রাখা উচিত। যখন অন্য সব সম্পদ কাজ করা বন্ধ করে দেবে, তখন সোনাই ভারসাম্য ফেরাবে (Ray Dalio gold allocation strategy)।

বর্তমান অস্থিরতা মাথায় রেখে ‘নিটস্টোন ফিনসার্ভ’-এর সিইও সেনথিল কুমার এন বিনিয়োগের একটি সহজ ছক বাতলে দিয়েছেন:

  • তরুণ বিনিয়োগকারী: ৫% থেকে ১০% সোনা রাখা যেতে পারে।
  • প্রবীণ বিনিয়োগকারী: মূলধন সুরক্ষার জন্য ১০% থেকে ১২% সোনা জরুরি।
  • বর্তমান পরিস্থিতিতে: অস্থিরতা বেশি থাকলে ১২% থেকে ১৫% বরাদ্দ করাই বুদ্ধিমানের কাজ।

কীভাবে কিনবেন? গয়না না কি ইটিএফ?

বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কিনলে বিশেষজ্ঞরা সোনার (গয়না বা কয়েন) চেয়ে গোল্ড ইটিএফ (ETF) বা সোভেরেন গোল্ড বন্ড (SGB)-এর ওপর বেশি জোর দিচ্ছেন। এতে চুরি হওয়ার ভয় নেই, লকার ভাড়ার খরচ বাঁচে এবং বিশুদ্ধতা নিয়ে কোনও প্রশ্ন থাকে না।

ভবিষ্যৎ কী?

বিখ্যাত বিনিয়োগকারী পিয়েরে লাসোন্ডের মতে, বিশ্বের মোট সঞ্চয়ের মাত্র ১ শতাংশ যদি সোনার দিকে ঘোরে, তবে এই সীমিত সম্পদের দাম আকাশ ছুঁতে পারে। পৃথিবী জুড়ে মাত্র ২২১,০০০ টন সোনা মজুত আছে। তাই সাময়িক পতন দেখে ভয় না পেয়ে, সুরক্ষার কবচ হিসেবে সোনার ওপর ভরসা রাখাই দীর্ঘমেয়াদী কৌশল।


```