Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া?

২০২২ সালের ১৪ এপ্রিল, ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেছিলেন তাঁরা। দেখতে দেখতে কেটে গিয়েছে চারটি বছর। সময়ের সঙ্গে সম্পর্কের গভীরতা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে একসঙ্গে কাটানো ছোট ছোট সুখের মুহূর্তের মূল্যও।

স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 14 April 2026 18:52

দ্য ওয়াল ব্যুরো: চোখ জুড়িয়ে দেওয়া সাদা বরফ, পাহাড়ি হাওয়া আর নিঃশব্দে ভেসে রোম্যান্স—এই স্মৃতিতে ভেসেই নিজেদের বিশেষ দিন সেলিব্রেট করলেন আলিয়া ভাট (Alia Bhatt) এবং রণবীর কাপুর (Ranbir Kapoor)। দেখতে দেখতে কেটে গেল চার বছরের দাম্পত্য জীবন। আর জীবনের সেই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতেই বেছে নিলেন অস্ট্রিয়ার বরফঢাকা প্রাকৃতিক সৌন্দর্যের কিছু মুহূর্ত।

২০২২ সালের ১৪ এপ্রিল, ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেছিলেন তাঁরা। দেখতে দেখতে কেটে গিয়েছে চারটি বছর। সময়ের সঙ্গে সম্পর্কের গভীরতা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে একসঙ্গে কাটানো ছোট ছোট সুখের মুহূর্তের মূল্যও।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া কিছু ছবিতে ধরা পড়েছে তাঁদের ছুটির দিনগুলোর মুহূর্ত। কোথাও বরফের মধ্যে স্কি করতে দেখা যাচ্ছে, কোথাও আবার শান্ত পরিবেশে ক্যান্ডেললাইট ডিনারের মুহূর্ত। মাঝে রয়েছে ছোট্ট রাহাকে নিয়ে সময় কাটানোর স্নিগ্ধ কিছু ফ্রেম। সব মিলিয়ে, তারকাজৌলুসের বাইরেও একেবারে সাধারণ, ব্যক্তিগত সুখের সংসারের ছবি যেন ফুটে উঠেছে।

এই বিশেষ দিনে মনের কথাও শেয়ার করে নিয়েছেন আলিয়া ভাট। তাঁর কথায়, একসঙ্গে চলতে চলতেই ধীরে ধীরে গড়ে ওঠে একটি সুন্দর জীবন। ভালবাসা, বন্ধুত্ব আর বোঝাপড়ার মধ্যে দিয়েই তৈরি হয় সেই সম্পর্কের ভিত।

প্রসঙ্গত, দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে ভালবাসা—তারপর সংসার। ব্রহ্মাস্ত্র (Brahmastra)- ছবির শুটিংয়ের সময় থেকেই তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। পরে বিয়ে, আর এখন তাঁদের জীবনের কেন্দ্রবিন্দু ছোট্ট রাহা।


```