Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!সুস্থ সমাজ গড়াই লক্ষ্য: শহর ও মফস্বলে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণের পাশে ডিসান হাসপাতালWest Bengal Election 2026 | আবেগের বশেই ‘হুমকি’ দিই শুভেন্দু ‘অপেরা’ করলে পারত!উত্তর কলকাতার অর্ধেক বুথই ‘অতি স্পর্শকাতর’, থাকছে ১০০টি মহিলা বুথও'৯০ লক্ষ না দিলে সেক্স করতে দেব না', বর রাজি না হওয়ায় বাড়িসুদ্ধ লোককে পুড়িয়ে মারার চেষ্টা কনের

অস্থির বাজারে শেয়ারের ‘রিস্ক’ নাকি সোনার ‘সেফটি’? ১০০ টাকাও ভেবে বিনিয়োগ করুন, টিপস বিশেষজ্ঞদের

যদি আজ আপনার হাতে বিনিয়োগ করার জন্য ১০০ টাকা থাকে, তবে তা শেয়ার, সোনা এবং ফিক্সড ডিপোজিটের মধ্যে কীভাবে ভাগ করবেন? বাজার বিশেষজ্ঞরা বাতলে দিলেন এক সহজ ‘পোর্টফোলিও’ ফর্মুলা।

অস্থির বাজারে শেয়ারের ‘রিস্ক’ নাকি সোনার ‘সেফটি’? ১০০ টাকাও ভেবে বিনিয়োগ করুন, টিপস বিশেষজ্ঞদের

বিনিয়োগের জন্য রাখা কষ্টের টাকাটা এখন কোথায় নিরাপদ?

পৃথা ঘোষ

শেষ আপডেট: 13 April 2026 13:07

দ্য ওয়াল ব্যুরো: ইরান-মার্কিন শান্তি বৈঠক নিয়ে জল্পনা আর বিশ্ববাজারের অস্থিরতা - এই দুইয়ের জাঁতাকলে পড়ে লগ্নিকারীদের কপালে এখন চিন্তার ভাঁজ (Investment Tips)। শেয়ার বাজার (Share Market) মাঝেমধ্যেই থমকে দাঁড়াচ্ছে, আবার 'বিপদের বন্ধু' সোনাও বেশ ওঠানামা করছে। এই পরিস্থিতিতে সাধারণ মধ্যবিত্তের মনে একটাই প্রশ্ন, বিনিয়োগের জন্য রাখা কষ্টের টাকাটা এখন কোথায় নিরাপদ (investment allocation for retail investors)?

যদি আজ আপনার হাতে বিনিয়োগ করার জন্য ১০০ টাকা থাকে, তবে তা শেয়ার, সোনা এবং ফিক্সড ডিপোজিটের (equity vs gold vs fixed income) মধ্যে কীভাবে ভাগ করবেন (How to invest Rs 100 in shares gold and FD)? বাজার বিশেষজ্ঞরা বাতলে দিলেন এক সহজ ‘পোর্টফোলিও’ ফর্মুলা।

কী বলছেন বিশেষজ্ঞরা?

বিনিয়োগের এই বিশেষ কাঠামো নিয়ে তিন অভিজ্ঞ বিশেষজ্ঞ তিনটি গুরুত্বপূর্ণ দিকের কথা জানিয়েছেন।

  • এআইএম ওয়েলথ-এর সিইও অমিত সুরি মনে করেন, বিনিয়োগের মূল লক্ষ্য হওয়া উচিত মূলধনের বৃদ্ধি (Growth) এবং সুরক্ষার (Protection) মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা।
  • গ্রোথভাইন ক্যাপিটালের প্রতিষ্ঠাতা শুভম গুপ্তের মতে, যেকোনো সফল বিনিয়োগের ভিত্তি দাঁড়িয়ে থাকে তিনটি স্তম্ভের ওপর - বৃদ্ধি, স্থায়িত্ব এবং বৈচিত্র্য বা ডাইভার্সিফিকেশন।
  • লং টেল ভেঞ্চারস-এর প্রতিষ্ঠাতা পরমদীপ সিং একটি জরুরি সতর্কবার্তা দিয়েছেন। তাঁর মতে, বাজারের সাময়িক উত্তেজনা বা ‘মার্কেট নয়েজ’ দেখে নয়, বরং নিজের আয়ের স্থায়িত্ব এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতার ওপর ভিত্তি করেই বিনিয়োগের বণ্টন ঠিক করা উচিত।

বিনিয়োগের তিন স্তম্ভ: বৃদ্ধি, স্থায়িত্ব ও বৈচিত্র্য

বাজার বিশেষজ্ঞদের মতে, কোনও একটি জায়গায় সব টাকা রাখা বুদ্ধিমানের কাজ নয়। বরং আপনার ১০০ টাকাকে তিনটি ভাগে ভাগ করে নেওয়াই ভাল:

  • শেয়ার বাজার (Growth Engine): দীর্ঘমেয়াদে সম্পদ বৃদ্ধির আসল চাবিকাঠি হল ইক্যুইটি বা শেয়ার। এটি অর্থনীতির উন্নতির সঙ্গে তাল মিলিয়ে বাড়ে। তবে মাথায় রাখবেন, এখানে চড়াই-উতরাই থাকবেই।
  • সোনা ও রুপো (Shock Absorbers): বাজারে যখন ভয় বা অনিশ্চয়তা বাড়ে, তখন সোনার দাম সাধারণত চড়চড় করে বাড়ে। এটি আপনার সম্পদের ক্রয়ক্ষমতা ধরে রাখতে সাহায্য করে।
  • ফিক্সড ইনকাম (The Stabiliser): এফডি (FD), আরডি (RD) বা ডেট ফান্ড আপনাকে বড় লোকসান থেকে বাঁচায়। বাজার যখন পড়ে যায়, তখন এই ফিক্সড ইনকামই আপনার পকেটে নগদ জোগায়।

কার জন্য কোন ফর্মুলা?

বিশেষজ্ঞরা মনে করেন, বিনিয়োগের কোনও নির্দিষ্ট ছাঁচ সবার জন্য এক হতে পারে না। এটি নির্ভর করে আপনার বয়স এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতার ওপর।

১. তরুণ প্রজন্মের জন্য: যাঁদের সামনে অনেক সময় আছে, তাঁরা শেয়ার বাজারে বিনিয়োগের পরিমাণ বেশি রাখতে পারেন।

২. অবসরপ্রাপ্তদের জন্য: যাঁরা সঞ্চয়ের নিরাপত্তা চান, তাঁদের বড় অংশ ফিক্সড ইনকাম বা কম ঝুঁকির জায়গায় রাখা উচিত।

লগ্নিকারীদের জন্য ৩টি গোল্ডেন টিপস:

  • জরুরি তহবিল: বিনিয়োগের আগে অন্তত ৬ থেকে ১২ মাসের খরচের টাকা আলাদা করে রাখুন। যাতে বাজারের পতনে ভয় পেয়ে আপনাকে তাড়াহুড়ো করে শেয়ার বিক্রি করতে না হয়।
  • আবেগে গা ভাসাবেন না: বাজার যখন খুব ভাল থাকে, তখন মানুষ বেশি ঝুঁকি নেয়। আবার বাজার পড়লে ভয় পেয়ে পিছিয়ে আসে। বিশেষজ্ঞরা বলছেন, এই 'মার্কেট নয়েজ' এড়িয়ে নিজের পরিকল্পনা অনুযায়ী বিনিয়োগ চালিয়ে যাওয়াই আসল কৌশল।
  • রি-ব্যালেন্সিং: নির্দিষ্ট সময় অন্তর আপনার পোর্টফোলিও পরীক্ষা করুন। কোনও একটি ক্ষেত্র খুব বেশি লাভ দিলে সেখান থেকে টাকা সরিয়ে অন্য ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখুন।

বিশেষজ্ঞদের কথায়, সঠিক বিনিয়োগ সেটাই, যা বাজারের ওঠানামাতেও আপনাকে রাতে শান্তিতে ঘুমানোর ভরসা দেবে। আপনার বয়স ও আয়ের কথা মাথায় রেখে আজই গুছিয়ে নিন আপনার সেই ‘১০০ টাকার’ পরিকল্পনা।


```