Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!সুস্থ সমাজ গড়াই লক্ষ্য: শহর ও মফস্বলে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণের পাশে ডিসান হাসপাতালWest Bengal Election 2026 | আবেগের বশেই ‘হুমকি’ দিই শুভেন্দু ‘অপেরা’ করলে পারত!উত্তর কলকাতার অর্ধেক বুথই ‘অতি স্পর্শকাতর’, থাকছে ১০০টি মহিলা বুথও'৯০ লক্ষ না দিলে সেক্স করতে দেব না', বর রাজি না হওয়ায় বাড়িসুদ্ধ লোককে পুড়িয়ে মারার চেষ্টা কনের

সোমবার সকালে একধাক্কায় দাম কমল সোনার, ট্রাম্পের হরমুজ অবরোধের ঘোষণায় বাজারে ধস

ট্রাম্পের ঘোষণার পর সোমবার বিশ্ববাজারে সোনার দাম (Gold Price) একবারে ২.২ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৬৫০ ডলারের নীচে নেমে যায়, যা গত সপ্তাহের পুরো লাভের অঙ্ক মুছে দিয়েছে।

সোমবার সকালে একধাক্কায় দাম কমল সোনার, ট্রাম্পের হরমুজ অবরোধের ঘোষণায় বাজারে ধস

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 13 April 2026 11:23

দ্য ওয়াল ব্যুরো: ইসলামাবাদে ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে বৈঠক (Iran US Peace Talks) ভেস্তে যেতেই আরও শক্তহাতে হরমুজের (Hormuz Pronali) রাশ টানতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোমবার সন্ধে থেকেই হরমুজ অবরোধ হবে বলে ঘোষণা করে দিয়েছেন তিনি। আর তাঁর ওই একটাই মন্তব্যে কেঁপে উঠেছে আন্তর্জাতিক বাজার। 

জ্বালানি সরবরাহে সঙ্কটের (Fuel Crisis) আশঙ্কা ছড়িয়ে পড়তেই মুহূর্তে নেমে গেল সোনার দাম, আর চাপে পড়ল ভারতীয় শেয়ারবাজারও (Share Market)। বিনিয়োগকারীদের মধ্যে বাড়ল অনিশ্চয়তা, আর সেফ-হেভেন হিসেবে ডলারের প্রতি ঝুঁক বাড়াতেই স্বর্ণবাজারে দেখা দিল বড় ধস।

ট্রাম্পের ঘোষণার পর সোমবার বিশ্ববাজারে সোনার দাম (Gold Price) একবারে ২.২ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৬৫০ ডলারের নীচে নেমে যায়, যা গত সপ্তাহের পুরো লাভের অঙ্ক মুছে দিয়েছে। ফেব্রুয়ারির শেষে মার্কিন-ইজরায়েল-ইরান যুদ্ধ (Iran US Israel War) শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সোনার দাম ১১ শিতাংশের বেশি পড়েছে। আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের বড় অংশই সোনা থেকে সরে গিয়ে ডলারমুখী হচ্ছেন বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

ভারতে সোনার বাজারেও এর প্রভাব পড়েছে। রবিবার, ১২ এপ্রিল, সারা দেশে ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়ায় গ্রামে ১৫ হাজার ২৮৩ টাকা, আর ২২ ক্যারেটের দাম ১৪ হাজার ০০৯ টাকা। এমসিএক্সে ২৪ ক্যারেট গোল্ড ফিউচারস সামান্য বাড়লেও তা এখনও অস্থির অবস্থাতেই রয়েছে। ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ৫২ হাজার ৬৯০ টাকায়।

ভারতীয় শেয়ারবাজারেও চাপ স্পষ্ট। সোমবার বাজার খোলার পরই সেনসেক্স ১ হাজার ৫৬৯.৮০ পয়েন্ট বা ২.০২ শতাংশ কমে দাঁড়ায় ৭৫ হাজার ৯৮০.৪৫–এ। নিফটি নামল ৪৬৩.৭০ পয়েন্ট বা ১.৯৩ শতাংশ কমে ২৩ শতাংশ ৫৮৬.৯০–এ।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। এই রুট অবরুদ্ধ হওয়ার আশঙ্কা বাজারকে আরও অস্থির করে তুলেছে, এবং তার সরাসরি প্রভাব পড়ছে সোনা, তেল, শেয়ার,  সব বাজারেই।


```