Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!সুস্থ সমাজ গড়াই লক্ষ্য: শহর ও মফস্বলে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণের পাশে ডিসান হাসপাতালWest Bengal Election 2026 | আবেগের বশেই ‘হুমকি’ দিই শুভেন্দু ‘অপেরা’ করলে পারত!উত্তর কলকাতার অর্ধেক বুথই ‘অতি স্পর্শকাতর’, থাকছে ১০০টি মহিলা বুথও'৯০ লক্ষ না দিলে সেক্স করতে দেব না', বর রাজি না হওয়ায় বাড়িসুদ্ধ লোককে পুড়িয়ে মারার চেষ্টা কনের

Stock Market Crash: ১৬০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, ট্রাম্পের হুমকিতে তেলের দাম বাড়তেই হাহাকার বাজারে

সপ্তাহের প্রথম দিনেই শেয়ার বাজারে ভয়াবহ ধস! মার্কিন-ইরান দ্বন্দ্বে অপরিশোধিত তেলের দাম বাড়তেই সোমবার সকালে ১৬০০ পয়েন্ট পড়ল সেনসেক্স। বিনিয়োগকারীদের কয়েক হাজার কোটি টাকা লোকসান। 

Stock Market Crash: ১৬০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, ট্রাম্পের হুমকিতে তেলের দাম বাড়তেই হাহাকার বাজারে

শেয়ার বাজার (প্রতীকী ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 13 April 2026 09:46

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম দিনেই বড় ধাক্কা খেল শেয়ারবাজার (Sensex and Nifty Crash)। ট্রাম্পের হরমুজ অবরোধ, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার ফলে সোমবার সকালে সূচক খুলতেই বড় পতন চোখে পড়ল।

দিনের শুরুতেই তিরিশটি শেয়ারের সূচক ১,৬১৩.০৯ পয়েন্ট পড়ে দাঁড়ায় ৭৫,৯৩৭.১৬-এ। অন্যদিকে, পঞ্চাশটি শেয়ারের সূচকও ৪৬১ পয়েন্ট নেমে খুলেছে ২৩,৫৮৯.৬০-তে। আগের লেনদেনের দিনে এই দুই সূচক যথাক্রমে ৭৭,৫৫০.২৫ এবং ২৪,০৫০.৬০-তে বন্ধ হয়েছিল।

শুরুর লেনদেনেই বাজারের চিত্র ছিল স্পষ্টভাবে নেতিবাচক। জাতীয় শেয়ারবাজারে ২,৪০৯টি শেয়ার পড়েছে, বিপরীতে বেড়েছে মাত্র ২৭৫টি। অপরিবর্তিত থেকেছে ৫৯টি শেয়ার। ফলে বাজারজুড়ে বিক্রির চাপই বেশি চোখে পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক স্তরে অনিশ্চয়তাই এই পতনের মূল কারণ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার জেরে উদ্বেগ বেড়েছে বিনিয়োগকারীদের মধ্যে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম এক লাফে ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩ ডলারে পৌঁছনো আতঙ্ক বাড়িয়েছে বাজারে।

যদিও আগাম মিলেছিল এই পরিস্থিতির। সূচকের প্রাথমিক সূচক দিন শুরু করেছিল ১৯১.৫ পয়েন্ট পতনের মধ্যে দিয়ে, যা স্পষ্ট করে দিয়েছিল দিনের শুরুটা ভাল হবে না।

তবে বিদেশি প্রাতিষ্ঠানিক লগ্নিকারীরা কিছুটা আশার আলো দেখিয়েছেন। ৯ এপ্রিল তাঁরা মোট ৬৭২.০৯ কোটি টাকার শেয়ার কিনেছেন। একই সঙ্গে দেশীয় প্রাতিষ্ঠানিক লগ্নিকারীরাও ৪১০.০৫ কোটি টাকার শেয়ার কিনে বাজারে কিছুটা ভরসা জোগানোর চেষ্টা করেছেন।

এদিকে এশিয়ার অন্যান্য বাজারেও একই ছবি। জাপানের নিক্কেই সূচক ৫৩৯.১১ পয়েন্ট পড়ে গিয়েছে। হংকংয়ের হ্যাং সেং সূচকও ২৬৬.৫৪ পয়েন্ট নেমেছে। দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচকেও পতন, কমেছে ৭১.২০ পয়েন্ট। সামান্য নিম্নমুখী সাংহাইয়ের সূচকও।

সব মিলিয়ে আন্তর্জাতিক পরিস্থিতির চাপে সপ্তাহের শুরুতেই ধাক্কা খেল দালাল স্ট্রিট। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর বিনিয়োগকারীদের।


```