Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

নববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’

নববর্ষে ১৪৩৩ টাকায় দুই বাংলার জমজমাট ভোজ! Holiday Inn-এ ‘বৈশাখী মিলনমেলা’—খাবার, গান আর নস্টালজিয়ার মেলবন্ধন।

নববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’

‘বৈশাখী মিলনমেলা’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 14 April 2026 18:36


নববর্ষের সকালে দুই বাংলার সংস্কৃতি আর স্বাদের এক অপূর্ব মিলন ঘটতে চলেছে হলিডে ইন কলকাতা এয়ারপোর্টে। পহেলা বৈশাখ উপলক্ষে তারা আয়োজন করেছে এক বিশেষ উৎসব— ‘বৈশাখী মিলনমেলা’। এখানে কেবল খাওয়াদাওয়া নয়, বরং খাবার আর গল্পের মাধ্যমে এপার ও ওপার বাংলার ইতিহাসকে নতুন করে তুলে ধরা হবে।

এবারের বৈশাখী উৎসবের মূল আকর্ষণ হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের সাহিত্য থেকে নেওয়া অনুপ্রেরণা। তাঁদের সৃষ্টির নির্যাস মিশে থাকবে খাবারের পদে পদে। সঙ্গে থাকবে মাটির গয়না, বাউল গান আর উনুনে রান্না করা খাবারের স্বাদ। আধুনিক হোটেলের আভিজাত্যের মাঝেও এক টুকরো গ্রামবাংলার ছোঁয়া পাবেন অতিথিরা।

কী কী থাকছে?

পানীয়: শুরুতেই থাকছে ঠান্ডা আম পোড়া শরবত বা গন্ধরাজ ঘোল।

নিরামিষ: এঁচোড়ের কালিয়া, ছানার মনোহরা আর বাসন্তী পোলাওয়ের মতো জনপ্রিয় পদ।

আমিষ: মাছের ডিমের পেঁয়াজি, কমলা কাতলা, চিংড়ি মালাই কারি থেকে শুরু করে জিভে জল আনা কলকাতা মটন বিরিয়ানি।

মিষ্টিমুখ: বেকড রসগোল্লা আর ক্ষীর পাটিসাপটা দিয়ে শেষ হবে ভোজ।

বাঙালি বছরের সঙ্গে মিল রেখে এই বিশেষ বুফে-র দাম রাখা হয়েছে মাত্র ১৪৩৩ টাকা। যারা সশরীরে পৌঁছাতে পারবেন না, তাদের জন্য থাকছে হোম ডেলিভারির সুবিধা। এ ছাড়াও থাকছে বিশেষ গিফট বক্স এবং দলবেঁধে খাওয়ার অফার। আগামী ১৫ ও ১৬ এপ্রিল হোটেল প্রাঙ্গণ সেজে উঠবে এক নতুন সাজে।


```