Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

৫০ হাজার টাকার জন্য রোহিত শেট্টিকে খুনের ছক? ধৃত মূল অভিযুক্ত বিষ্ণোই গ্যাংয়ের সক্রিয় সদস্য

শ্যুটার দীপক শর্মা সরাসরি যুক্ত ছিল কুখ্যাত গ্যাংস্টার নেটওয়ার্ক (Lawrence Bishnoi network), অর্থাৎ লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সঙ্গে। 

৫০ হাজার টাকার জন্য রোহিত শেট্টিকে খুনের ছক? ধৃত মূল অভিযুক্ত বিষ্ণোই গ্যাংয়ের সক্রিয় সদস্য

রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে গুলি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 16 February 2026 15:27

দ্য ওয়াল ব্যুরো: বলিউড পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। মূল অভিযুক্ত দীপককে (Main shooter Deepak Sharma) গ্রেফতার করল পুলিশ। তাঁকে জেরা করে জানা গেছে, গুলি চালানোর জন্য ৫০ হাজার টাকাও দেওয়া হয়েছিল। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।

রোহিত শেট্টির বাড়িতে গুলিকাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে দীপক শর্মাকে  (Main shooter Deepak Sharma arrested) চিহ্নিত করেছিল পুলিশ। হরিয়ানার সিট এবং মুম্বই ক্রাইম ব্রাঞ্চের যৌথ অভিযানে ওই রাজ্যের বাহাদুরগড় থেকে গ্রেফতার করা হয় তাঁকে। পুলিশ জানিয়েছে, দীপককে ৫০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল এবং কাজ শেষ হলে আরও টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল।

এর আগে ৭ জনকে মহারাষ্ট্রের পুণে ও উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা থেকে ধরা হয়েছিল। রবিবার আরও ৪ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া বাবা সিদ্দিকি হত্যা মামলায় বিচারবিভাগীয় হেফাজতে থাকা প্রবীণ লোণকারকেও এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।

তদন্তে জানা গেছে, শ্যুটার দীপক শর্মা সরাসরি যুক্ত ছিল কুখ্যাত গ্যাংস্টার নেটওয়ার্ক (Lawrence Bishnoi network), অর্থাৎ লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সঙ্গে। পুলিশের দাবি, গ্যাংয়ের সদস্য হরি বক্সার এবং আরজু বিষ্ণোই তাঁকে নির্দেশ দিয়েছিল রোহিত শেট্টির বাড়ির সামনে গুলি চালানোর জন্য। পুরো ঘটনাটির পিছনে নাকি ছিল ভয় দেখানো ও তোলাবাজির বড়সড় পরিকল্পনা।

গভীর রাতে গুলি চালায় দীপক। ৩১ জানুয়ারি রাত ১২টা ৪৩ মিনিট নাগাদ রোহিত শেট্টির বাসভবনের বাইরে ৪ রাউন্ড গুলি চালানো হয় (Firing incident outside Rohit Shetty’s residence)। তার আগে টার্গেট এলাকায় রেকি করেছিল সানি এবং সোনু নামে দুই অভিযুক্ত। ঘটনার পর দীপককে লুকিয়ে থাকতে সাহায্য করেছিল ঋতিক যাদব। এই চারজনকেই হেফাজতে নিয়ে মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ঘটনার পর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে একটি হুমকি পোস্ট (Bishnoi gang warning) করা হয়। সেখানে লেখা ছিল, "আমরা, শুভম লোণকার, আরজু বিষ্ণোই, হরি বক্সার এবং হরমন শান্দু-  মুম্বইয়ে পরিচালক রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর দায় নিচ্ছি (Bishnoi gang threat)। আমরা তাঁকে অনেকবার বলেছি তিনি যেন আমাদের কাজে হস্তক্ষেপ না করে। কিন্তু তিনি বোঝেননি। এটা শুধু ট্রেলার। এবার যদি না কথা শোনে, গুলি বাড়ির বাইরে নয়- শোওয়ার ঘরে ঢুকে সোজা বুকে লাগবে।”

সেই পোস্টে আরও লেখা হয়, “বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিকে সতর্ক করে দিচ্ছি, 'ঠিক হয়ে যাও, না হলে পরিণতি আরও ভয়ংকর হবে। যাদের ফোন করেছি, তারা লাইনে না এলে লুকিয়ে থাকার জায়গাও পাবে না।”

এই হামলায় রোহিত শেট্টি (Rohit Shetty) বা তাঁর পরিবারের কেউই আহত হয়নি। তবে গুলি চালানোর কারণ, গ্যাংয়ের দাবির সত্যতা, রোহিত শেট্টি কোনও নির্দিষ্ট মামলায় বা ব্যবসায় হস্তক্ষেপ করেছিলেন কি না, এসব বিষয়ও তদন্ত করা হচ্ছে।


```