Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণাল

IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

১২ বছর পর সলমন খানের টুইটের ‘সিক্যুয়েল’! প্রীতি জিন্টার দলকে শুভেচ্ছা জানিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভাইজান। ২০১৪-র সেই মিমের স্মৃতি উসকে দিয়ে কী লিখলেন সলমন? বিস্তারিত পড়ুন।

IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 14 April 2026 15:25

দ্য ওয়াল ব্যুরো: ২০১৪ সালের কথা। সলমন খান (Salman Khan) এক্সে (তখন টুইটার) লিখেছিলেন—‘জিন্টার টিম জিতল নাকি?’ (zinta's team won kya) সাদামাটা এই একটা প্রশ্ন মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল… দাবানলের মতো মিম হয়ে ছড়িয়ে পড়ে। পাঞ্জাব কিংস এরপর যতবার হেরেছে, ততবার এই টুইট ফিরে ফিরে এসেছে।

১২ বছর পর সেই মিমের ‘সিক্যুয়েল’ রিলিজ করল! সোমবার রাতে এক্সে বিরল পদধ্বনি সমেত সলমন লিখলেন—‘ওয়েল ডান জিন্টা, কংগ্র্যাচুলেশন্স জিন্টা, টিম ইজ প্লেয়িং ওয়েল…’ ব্যস, এটুকুই যথেষ্ট। ইন্টারনেট আগের বারের মতো ফেটে পড়ল উচ্ছ্বাসে, বিস্ময়ে, আনন্দে।

এক যুগ বাদে সিক্যুয়েলের প্রত্যাবর্তন

তুমুল উন্মাদনার বশে একজন ভক্ত লিখলেন, ‘টাইগার জিন্টা হ্যায়’—বলিউড অভিনেত্রীর সঙ্গে সলমনের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিকে মিলিয়ে। আরেকজন বললেন, ‘জিটিএ ৬-এর আগে সলমন তাঁর টুইটের সিক্যুয়েল বানিয়ে ফেললেন!’ শুধু তাই নয়। পুরনো ২০১৪-র টুইট ও নতুন বয়ানকে পাশাপাশি রেখে শেয়ার করতে শুরু করলেন অনেকে। সকলে একবাক্যে মেনে নিলেন—১২ বছর ধরে অপেক্ষার পর পাঞ্জাব কিংস (Punjab Kings) ফর্মে, তাই সলমনও ফিরেছেন।

দুরন্ত ছন্দে পাঞ্জাব

সলমনের পোস্টের টাইমিং মোটেও আকস্মিক নয়। পাঞ্জাব কিংস এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট তালিকায় দু’নম্বরে। চার ম্যাচে তিন জয়, একটি অমীমাংসিত। সর্বশেষ খেলায়, ১১ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদকে ছয় উইকেটে হারিয়েছে তারা। লক্ষ্য ছিল ২২০। তাড়া করে জিতেছে দল। অধিনায়ক শ্রেয়স আইয়ার অপরাজিত ৬৯ হাঁকিয়ে দুরন্ত ছন্দে। প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং দুজনেই অর্ধশতরান করেছেন।

সলমন ও প্রীতির বন্ধুত্ব

সলমন খান ও প্রীতি জিন্টার (Preity Zinta) বন্ধুত্ব কম করে দুই দশকের। 'হর দিল জো প্যার করেগা', 'চোরি চোরি চুপকে চুপকে', 'জান-এ-মন'—একাধিক ছবিতে তাঁদের একসঙ্গে পর্দায় দেখা গিয়েছে। ক্রিকেটের মাঠেও সেই বন্ধুত্ব অটুট।

এই মুহূর্তে একদিকে 'মাতৃভূমি'-র প্রস্তুতিতে ব্যস্ত সলমন খান। প্রীতি ফিরছেন সানি দেওলের সঙ্গে 'লাহোর ১৯৪৭' ছবিতে। বলিউডের পুরনো বন্ধুত্ব, প্রাচীন মিম ও আইপিএলের নতুন ছন্দ—সব মিলিয়ে একটি পোস্ট এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার হট টপিক।


```