Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যক্তিগত জীবনের বিতর্ক কাটিয়ে এবার কাজে মন পলাশের! ডেইজি শাহর সঙ্গে শুরু করবেন আগামী ছবির শুটিং

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ডেইজি শাহ ও পলাশ মুচ্ছলের ছবি ভাইরাল হয়েছে। একাধিক সূত্রে দাবি করা হয়েছে, পলাশের আগামী থ্রিলার ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে ডেইজিকে। শুটিং খুব শীঘ্রই শুরু হবে।

ব্যক্তিগত জীবনের বিতর্ক কাটিয়ে এবার কাজে মন পলাশের! ডেইজি শাহর সঙ্গে শুরু করবেন আগামী ছবির শুটিং

পলাশ মুচ্ছল-ডেইজি শাহ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 16 February 2026 13:38

দ্য ওয়াল ব্যুরো: ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েকমাস ধরেই বিতর্কে আছেন বলিউডের সঙ্গীতশিল্পী-পরিচালক পলাশ মুচ্ছল (Composer-filmmaker Palash Muchhal)। স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) সঙ্গে বিয়ের ভেঙে যাওয়ার পর একগুচ্ছ অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই ঝড় সামলে এবার কাজে মন দেওয়ার সময়! ইতিমধ্যেই তাঁর নতুন ছবির নাম ঘোষণা হয়েছে, মুখ্য চরিত্রে রয়েছেন শ্রেয়স তলপাড়ে (Shreyas Talpade)। এবার নায়িকার নামও প্রকাশ্যে এল। অভিনেত্রী ডেইজি শাহকে (Daisy Shah) নিয়ে শীঘ্রই পরবর্তী ছবির শুটিং শুরু করবেন পলাশ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ডেইজি শাহ ও পলাশ মুচ্ছলের ছবি ভাইরাল হয়েছে। একাধিক সূত্রে দাবি করা হয়েছে, পলাশের আগামী থ্রিলার ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে ডেইজিকে। শুটিং খুব শীঘ্রই শুরু হবে।

জানা গেছে, এই ছবিতে শ্রেয়স একজন সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করবেন। যদিও কাহিনি, পার্শ্বচরিত্রে কারা থাকবেন এবং কবে মুক্তি পাবে তা নিয়ে এখনও কোনও ঘোষণা হয়নি নির্মাতাদের তরফে।

গত বছর ২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে পলাশ মুচ্ছল এবং ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানার (Palash Muchhal-Smriti Mandhana) বিয়ে হওয়ার কথা ছিল। মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদ-সব অনুষ্ঠানও হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের দিনই স্মৃতির বাবার অসুস্থতার কারণে দুই তারকার বিয়ে স্থগিত রাখার ঘোষণা করা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই খবর আসে, পলাশও ভাইরাল জ্বর ও অ্যাসিডিটির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরপর উঠে আসে পলাশের বিরুদ্ধে সম্পর্কে প্রতারণার অভিযোগ। কয়েকদিন পর অবশেষে স্মৃতি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন, বিয়ে বাতিল করা হয়েছে। এক সাক্ষাৎকারে পলাশ বলেছিলেন, "দুই পরিবারই অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। এখন সকলেই শুধু পজিটিভ রাখতে চান।"

সম্প্রতি স্মৃতি মান্ধানার ছোটবেলার বন্ধু দাবি করেন, বিয়ের দিনই পলাশকে অন্য এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা হয়েছিল। স্মৃতির বন্ধু, ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা নাকি পলাশকে মারধরও করেছিলেন। যদিও এসব অভিযোগ নিয়ে সঙ্গীতশিল্পী কখনওই স্পষ্ট কোনও প্রতিক্রিয়া দেননি।

বিয়ে-বিতর্কের পর খুব কমই দেখা গেছে পলাশকে। কখনও এয়ারপোর্টে আবার কখনও প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। এনিয়েও সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা হয়েছিল।

অন্যদিকে, স্মৃতি মান্ধানা এখন পুরোপুরি মন দিয়েছেন ক্রিকেটে। তাঁর নেতৃত্বে দ্বিতীয়বার WPL-এ কাপ জিতেছে রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু।


```