Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

প্রস্তাব এসেছিল একাধিক দলের, কেন রাজনীতিতে আসতে চাননি অনিল কাপুর?

এক সাক্ষাৎকারে অনিল জানান, কয়েকটি রাজনৈতিক দল তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল। যদিও প্রস্তাব সরাসরি আসেনি, ইঙ্গিতপূর্ণ আলোচনা হয়েছিল। তবে তিনি শুরুতেই সেই সম্ভাবনা নস্যাৎ করে দেন।

প্রস্তাব এসেছিল একাধিক দলের, কেন রাজনীতিতে আসতে চাননি অনিল কাপুর?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 15 February 2026 17:54

দ্য ওয়াল ব্যুরো:  রাজনীতি ও সিনেমাপাড়ার সম্পূর্ণ বহুদিনের। অনেক ক্ষেত্রে নেতা-অভিনেতা মিলে মিশে একাকার হয়ে যান। একাধারে সামাল দেন দুইদিকই। তবে জানেন কি, রাজনীতির ময়দানে অনিল কাপুরকে আনার চেষ্টা ছিল বহুদিনের? দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও রাজনৈতিক জ্যঁরের ছবি 'নায়ক' (Nayak) আজও দর্শকের মনে বিশেষ জায়গা দখল করে রেখেছে। ছবিতে এক সাধারণ সাংবাদিকের এক দিনের জন্য মুখ্যমন্ত্রী হয়ে ওঠার কাহিনি এবং তার চরিত্রের উপস্থাপনা দর্শকদের গভীরভাবে নাড়া দিয়েছিল। সেই ছবির প্রভাব এতটাই ছিল যে, ছবির মুক্তির পর বাস্তব রাজনীতিতেও তাঁকে টানার চেষ্টা হয়েছিল—সম্প্রতি এমনটাই জানালেন অনিল কাপুর (Anil Kapoor)।

এক সাক্ষাৎকারে অনিল জানান, কয়েকটি রাজনৈতিক দল তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল। যদিও প্রস্তাব সরাসরি আসেনি, ইঙ্গিতপূর্ণ আলোচনা হয়েছিল। তবে তিনি শুরুতেই সেই সম্ভাবনা নস্যাৎ করে দেন। অভিনেতার কথায়, রাজনীতিতে গেলে তা পূর্ণ নিষ্ঠা ও দায়বদ্ধতা নিয়ে পালন করতে হতো। কিন্তু নিজের মধ্যে সেই প্রতিশ্রুতি দেওয়ার মানসিক প্রস্তুতি তিনি অনুভব করেননি। তাই অভিনয়েই মনোনিবেশ করাই তাঁর কাছে সঠিক সিদ্ধান্ত ছিল।

অনিল আরও বলেন, জীবনের প্রতিটি কাজ তিনি সম্পূর্ণ একাগ্রতার সঙ্গেই করতে চান। আন্তর্জাতিক সাফল্যের পরও নানা সংস্থা তাঁকে নানা ভূমিকার প্রস্তাব দিয়েছিল। বিশেষ করে ‘স্লামডগ মিলিয়নেয়ার’ (Slumdog Millionaire) মুক্তির পর বিশ্বজুড়ে পরিচিতি বাড়ায় একাধিক আন্তর্জাতিক সংস্থা তাঁর সঙ্গে যুক্ত হতে চেয়েছিল, এমনকি আমেরিকার তরফ থেকেও বিশেষ এক পদের প্রস্তাব আসে। কিন্তু শুধুমাত্র প্রচারের জন্য কোনও দায়িত্ব নিতে তিনি রাজি নন বলে স্পষ্ট জানান।

‘নায়ক’ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায়, অমরেশ পুরী, পরেশ রাওয়াল, জনি লিভার, প্রমুখেরা। সময়ের সঙ্গে ছবিটি কাল্ট মর্যাদা পেলেও বাস্তব রাজনীতিতে নাম লেখানোর ভাবনা থেকে দূরেই থাকতে চেয়েছেন অনিল কাপুর।


```