Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ভ্যালেন্টাইনস ডে বলে কথা! জেলবন্দি থেকেও জ্যাকলিনকে ৩০ কোটি টাকার কী উপহার দিলেন 'প্রতারক' সুকেশ?

ভ্যালেন্টাইনস ডে-তে জেল থেকেই জ্যাকলিন ফার্নান্ডেজকে ৩০ কোটি টাকার উপহার দেওয়ার দাবি করলেন সুকেশ চন্দ্রশেখর।

ভ্যালেন্টাইনস ডে বলে কথা! জেলবন্দি থেকেও জ্যাকলিনকে ৩০ কোটি টাকার কী উপহার দিলেন 'প্রতারক' সুকেশ?

জ্যাকলিন ফার্নান্ডেজ, সুকেশ চন্দ্রশেখর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 February 2026 14:51

দ্য ওয়াল ব্যুরো: ভ্যালেন্টাইনস ডে মানেই ভালবাসার প্রকাশের দিন। কেউ ফুল দেন, কেউ চিঠি, কেউ বা বিশেষ কোনও উপহার। কিন্তু সেই উপহার যদি হয় ৩০ কোটি টাকার একটি বিলাসবহুল হেলিকপ্টার, তাহলে তা নিঃসন্দেহে চমকে দেওয়ার মতোই। আর সেই চমকই তৈরি করেছেন জেলবন্দি কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar), যার প্রাপক বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)।

Sukesh Chandrashekhar gifts yacht to Jacqueline Fernandez, pic viral

দিল্লির মণ্ডোলি জেলে বন্দি অবস্থাতেই ভ্যালেন্টাইনস ডে-তে অভিনেত্রীকে একটি হাতে লেখা চিঠি পাঠিয়েছেন সুকেশ। সেখানে আগের মতোই তিনি জ্যাকলিনকে ‘বেবি বম্মা’ এবং ‘বোত্তা বোম্মা’ বলে সম্বোধন করেছেন। ‘বোত্তা বোম্মা’ শব্দের অর্থ সুন্দর পুতুল। চিঠিতে সুকেশ লিখেছেন, জেলের ঠান্ডা দেওয়ালের মধ্যে বসে তিনি নিজেকে যেন মরুভূমিতে হারিয়ে যাওয়া এক মানুষের মতো অনুভব করছেন।

তবে এই চিঠির সবচেয়ে বড় চমক উপহারের প্রসঙ্গ। সুকেশ দাবি করেছেন, তিনি জ্যাকলিনের জন্য প্রায় ৩০ কোটি টাকা মূল্যের একটি কাস্টমাইজড ‘এয়ারবাস এইচ-সিরিজ’ হেলিকপ্টার উপহার দিয়েছেন। এয়ারবাস-এর এই বিশেষ হেলিকপ্টারটির অন্দরসজ্জা নাকি সম্পূর্ণ কাস্টমাইজড। এমনকি তার ভিতরে খোদাই করা রয়েছে অভিনেত্রীর নামের আদ্যক্ষরও। সুকেশের দাবি, মুম্বইয়ের যানজট এড়িয়ে সহজে যাতায়াতের সুবিধার কথা ভেবেই তিনি এই বিলাসবহুল উপহার কিনেছেন। তাঁর কথায়, এই হেলিকপ্টার তাঁর কষ্টার্জিত অর্থেই কেনা।

উল্লেখ্য, ২০০ কোটির আর্থিক তছরূপ মামলায় অভিযুক্ত সুকেশ এর আগেও বিভিন্ন বিশেষ দিনে জেল থেকে জ্যাকলিনকে উপহার ও চিঠি পাঠিয়েছেন। বড়দিনে অভিনেত্রীকে একটি আঙুরের বাগান উপহার দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। নববর্ষ হোক বা অন্য কোনও উৎসব—প্রায় প্রতিটি বিশেষ দিনেই জেল থেকেই নিজের ভালোবাসার বার্তা পাঠাতে দেখা গিয়েছে তাঁকে।

অন্যদিকে, সুকেশের বিরুদ্ধে গুরুতর আর্থিক দুর্নীতির অভিযোগ থাকলেও জ্যাকলিন বরাবরই দাবি করেছেন, এই মামলার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। তিনি স্পষ্ট জানিয়েছেন, সুকেশের সঙ্গে সম্পর্কের বিষয় থেকেও তিনি দূরত্ব বজায় রাখতে চান এবং তাঁকে কোনও গুরুত্ব দেন না।
 


```