Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

শিবরাত্রির সকালে টালিগঞ্জের বহুতলে আগুন, বর্তমানে নিরাপদে যশ-নুসরত-সায়ন্তিকারা

ওই আবাসনেই থাকেন অভিনেতা-প্রযোজক যশ দাশগুপ্ত, অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান, অভিনেত্রী ও রাজনৈতিক কর্মী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক শুভ্রজিৎ মিত্র-সহ একাধিক পরিচিত মুখ। আগুন লাগার খবর ছড়াতেই অন্য বাসিন্দাদের সঙ্গে দ্রুত নীচে নেমে আসেন তাঁরা।

শিবরাত্রির সকালে টালিগঞ্জের বহুতলে আগুন, বর্তমানে নিরাপদে যশ-নুসরত-সায়ন্তিকারা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 15 February 2026 12:49

দ্য ওয়াল ব্যুরো: শিবরাত্রির সকালেই টলিপাড়ায় আতঙ্কের ছায়া। রবিবার আচমকা আগুন ধরে যায় টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিয়ো-র সংলগ্ন একটি বহুতল আবাসনের পাঁচ তলায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।

ওই আবাসনেই থাকেন অভিনেতা-প্রযোজক যশ দাশগুপ্ত, অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান, অভিনেত্রী ও রাজনৈতিক কর্মী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক শুভ্রজিৎ মিত্র-সহ একাধিক পরিচিত মুখ। আগুন লাগার খবর ছড়াতেই অন্য বাসিন্দাদের সঙ্গে দ্রুত নীচে নেমে আসেন তাঁরা।

সূত্রের খবর, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসে। দ্রুত পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। তিনটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় বিপদ এড়ানো যায়। বর্তমানে সকলেই নিরাপদে আছেন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শিবরাত্রি উপলক্ষে এক বাসিন্দার বাড়িতে পুজোর সময় জ্বালানো প্রদীপ থেকেই নাকি আগুনের সূত্রপাত। দ্রুত দমকলের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বাসিন্দারা। পুণ্যতিথির সকালেই এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে টলিপাড়ায়। তবে আগুন এখন আর নেই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। 


```