Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

নিরাপত্তা হারানোর ভয়কে দূরে সরিয়ে মহিলাদের কাছে পৃথিবীকে কিছুটা সহজ করে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মুম্বইয়ের এক অটোচালক। তাঁর অটোর পিছনে লেখা ছোট্ট একটি বার্তা এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে।

‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

অটোতে লেখা সেই বার্তা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 15 April 2026 15:19

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের মতো বড় শহরে কোনওদিন হয়তো একটি বিশেষ অটোতে চড়লেন, নিরাপত্তা (Mumbai women safety) নিয়ে হাজার চিন্তার মধ্যেও একটা ছোট্ট লেখা আপনার চোখে পড়ে যেতে বাধ্য। নিমেষে এটুকু নিশ্চিত হতে পারবেন যে, সব জায়গায় না হলেও কিছু জায়গায় আপনি একজন মহিলা হিসেবে নিরাপদ তো বটেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তেমনই একটি ভিডিও (Mumbai auto driver female safety messege) আপাতত মন জয় করে নিয়েছে নেটবাসীর (women safety messege on Mumbai auto)।

মহিলারা যখন একা বা রাতে যাতায়াত করেন, তখন কোথাও একটা ভয়ের কাঁটা মনে খচখচ করতে থাকে। কেউ 'অসাবধানতায়' এই বুঝি শরীর ছুঁয়ে দিল! সেই ভয়কে দূরে সরিয়ে মহিলাদের কাছে পৃথিবীকে কিছুটা সহজ করে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মুম্বইয়ের এক অটোচালক। তাঁর অটোর পিছনে লেখা ছোট্ট একটি বার্তা এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে (women safety messege on Mumbai auto viral video)।

উন্নতি দেভালিয়া নামে মুম্বইয়ের এক তরুণী সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ওই অটোচালকের সিটের পিছনে স্পষ্ট লেখা, “আমিও কারও বাবা এবং ভাই। আপনার নিরাপত্তা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনও দুশ্চিন্তা ছাড়াই নির্ভয়ে বসুন।”

ভিডিওটির ক্যাপশনে উন্নতি লিখেছেন, “যখন আপনি বুঝতে পারেন সব পুরুষই বিপদের কারণ নয়, কেউ কেউ আপনার নিরাপদ আশ্রয়ের জায়গাও হতে পারে।” এই পোস্টটি নিমেষেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

নেটিজেনদের বড় অংশ বলছেন, বর্তমান সময়ে যখন চারদিকে অপরাধের খবর শিরোনামে থাকে, তখন এই ধরনের দায়িত্বশীল আচরণ সত্যিই বিরল এবং অনুপ্রেরণাদায়ক।

ভিডিওটি দেখে অনেক মহিলা যাত্রীই জানিয়েছেন যে, এমন চালকের অটোর সওয়ারি হতে পারলে তাঁরা অনেক বেশি নিশ্চিন্ত বোধ করবেন। একজন লিখেছেন, “এই চালক কেবল একজন পেশাদার নন, তিনি একজন সংবেদনশীল মানুষ। আমাদের সমাজে এমন মানুষেরই বেশি প্রয়োজন।” অন্য এক নেটিজেনের মতে, “এই ছোট বার্তাটিই একরাশ ভরসা।”

মুম্বইয়ের এই অটোচালকের এই ছোট্ট উদ্যোগ যে, মন ভাল করে দিয়েছে সোশ্যাল মিডিয়ার মহিলা ইউজারদের, সেকথা বলার অপেক্ষা রাখে না। তাঁদের সাফ কথা, সব পুরুষ অবশ্যই সমান নয় এবং কেউ কেউ আপনার প্রকাশ্যে ঘুরে বেড়ানোর অধিকার নিয়ে প্রশ্ন তুলবে না। বরং দৈনন্দিনতার মধ্যেই মনে করিয়ে দেবে যে, কিছু মানুষ প্রতিনিয়ত দায়িত্ব নিয়ে প্রমাণ করে চলেছেন যে, মহিলা হিসেবে আপনি আসলে কিছুটা হলেও নিরাপদ এই পৃথিবীতে।


```