Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ভ্যালেন্টাইনস ডে-তে পরিণতি পেল রণজয়-শ্যামৌপ্তির প্রেম, বিয়ের দিনে হালকা সাজে নজর কাড়লেন কনে

কোনও লুকোচুরি ছিল না, বিয়ের তারিখ আগেই জানিয়ে দিয়েছিলেন তাঁরা, সেই মতোই এদিনে বসল বিয়ের আসর। সাবেকি সাজে দেখা গেল নববধূকে, বরবেশে রণজয়ের লুকও নজর কেড়েছে।

ভ্যালেন্টাইনস ডে-তে পরিণতি পেল রণজয়-শ্যামৌপ্তির প্রেম, বিয়ের দিনে হালকা সাজে নজর কাড়লেন কনে

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 14 February 2026 21:07

দ্য ওয়াল ব্যুরো: প্রেম দিবসে চার হাত এক হল টলিউডের বহুল চর্চিত জুটি রণজয় ও শ্যামৌপ্তির (Ranojoy Shyamoupti Wedding)। কোনও লুকোচুরি ছিল না, বিয়ের তারিখ আগেই জানিয়ে দিয়েছিলেন তাঁরা, সেই মতোই সেই দিনে বসল বিয়ের আসর। সাবেকি সাজে দেখা গেল নববধূকে, বরবেশে রণজয়ের লুকও নজর কেড়েছে।

একাধিক সাক্ষাৎকারে শ্যামৌপ্তি তাঁর বিয়ের দিনের সাজ কেমন হবে, তানিয়ে কথা বলেছেন (Ranojoy Shyamoupti Wedding)। বরাবরই হালকা সাবেকি সাজেই  বিশেষ দিনে সাজতে চেয়েছিলেন অভিনেত্রী। আর এদিন সেরকমই একটি লুকে দেখা গেল তাঁকে। বিয়ের 'বাঁধাধরা' বেনারসি এবং হেভি মেকআপ লুক নয়, অল্প সাজেই কনেরূপে নজর কেড়েছেন শ্যামৌপ্তি (Ranojoy Shyamoupti Wedding) ।

এদিন সকালে গায়ে হলুদের (Gaye Holud) সাজেও ছিল নতুনত্বের ছোঁয়া। হলুদ রঙয়ের হ্যান্ডলুম শাড়ি পরেছিলেন অভিনেত্রী, ব্লাউজে আয়নার কারুকাজ। ফুলের গয়নার বদলে বেছে নিয়েছিলেন সোনার গয়না। হবু বউয়ের সঙ্গে মিলিয়েই পোশাক পরেছিলেন রণজয়ও। সাদা-হলুদের পাঞ্জাবি সঙ্গে হলুদ রঙয়ের ওড়নার যুগলবন্দি বেশ মানিয়েছিল অভিনেতাকে। 

জুটিতে ধারাবাহিক করার সময়ে শুটিং ফ্লোর থেকেই দু'জনের সম্পর্ক শুরু হয়। তবে প্রথমে এনিয়ে কেউ কিছু বলতে চাননি। সময় যেতেই রণজয়-শ্যামৌপ্তির প্রেম (Ranojoy Shyamoupti relationship) হয়ে ওঠে টলিপাড়ার 'ওপেন সিক্রেট'। দুজনের বয়সে ফারাক অনেকটাই, অসম বয়সের প্রেম নিয়েই কম সমালোচনা হয়নি। তবে এসব বিষয়কে কখনওই গুরুত্ব দেননি 'লাভ বার্ডস'।

'গুড্ডি' ধারাবাহিকে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন রণজয়-শ্যামৌপ্তি (Ranojoy Shyamoupti)। অনস্ক্রিন তাঁদের চরিত্রের নাম ছিল 'অনুজ' আর 'গুড্ডি'। দর্শকদের মনে বিশেষ জায়গা করে ফেলেছিল এই ধারাবাহিক। আর এখান থেকেই রিল লাইফ কাপল হয়ে উঠেছিল 'রিয়েল'।

বিয়ের ডেট প্রকাশ্যে আসার পর টলিউডের বন্ধু-সহকর্মীদের কাছে আইবুড়ো ভাত খাওয়ার ছবিও শেয়ার করেছেন তাঁরা। করেছেন প্রিওয়েডিং শ্যুটও। সেইসব ছবি অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। 


```