Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

শ্যামৌপ্তির বিয়ের দিনে বিশেষ উপহার, কনে রূপে প্রথম ছবি প্রকাশ করলেন শিবপ্রসাদ 

১৪ ফেব্রুয়ারি, এ বছর অন্যরকম আলোয় টলিউড। ভালবাসার দিনের আবহে, অপেক্ষার দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে এক হয়ে গেল দুই হৃদয়—রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। 

শ্যামৌপ্তির বিয়ের দিনে বিশেষ উপহার, কনে রূপে প্রথম ছবি প্রকাশ করলেন শিবপ্রসাদ 

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 14 February 2026 17:46

দ্য ওয়াল ব্যুরো: ১৪ ফেব্রুয়ারি, এ বছর অন্যরকম আলোয় টলিউড। ভালবাসার দিনের আবহে, অপেক্ষার দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে এক হয়ে গেল দুই হৃদয়—রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। সকাল থেকেই নেটদুনিয়ায় ভেসে বেড়াচ্ছিল তাঁদের গায়ে হলুদের ছবি—হলুদের রঙে রাঙা হাসি, চোখেমুখে লাজুক আলো, আর সেই আলোয় যেন ধরা পড়ছিল বহুদিনের ভালোবাসার পূর্ণতা।


এই আবেগঘন মুহূর্তের মাঝেই আরেকটি বিশেষ উপহার এল, যা আরও একবার চমকে দিল সকলকে। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজের সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন শ্যামৌপ্তির দু’টি ছবি—কিন্তু সেগুলি শুধুই কোনও সাধারণ ছবি নয়। সেখানে শ্যামৌপ্তি সেজে উঠেছেন পূর্ণাঙ্গ বধূরূপে। টুকটুকে লাল বেনারসি, গা ভর্তি সোনার অলংকার, চোখে গাঢ় কাজল, কপালে উজ্জ্বল লাল টিপ, আর কনে চন্দনের সূক্ষ্ম নকশা—সব মিলিয়ে যেন পর্দা আর বাস্তবের সীমারেখা মিলেমিশে এক হয়ে গেছে। (Shiboprosad Mukherjee, Shyamoupti Mudly, Ranojoy Bishnu, Shyamoupti Mudly, Ranojoy Bishnu Marriage )

এই ছবিগুলি আসলে তাঁর আসন্ন বড়পর্দার যাত্রার প্রথম ঝলক। উইন্ডোজ প্রোডাকশনস-এর নতুন ছবি ফুল পিসি ও এডওয়ার্ড-এ প্রথমবারের মতো অভিনয় করছেন শ্যামৌপ্তি। শিবপ্রসাদ তাঁর পোস্টে লিখেছেন, এই ছবির মাধ্যমেই বড়পর্দায় আত্মপ্রকাশ করছেন তিনি, আর প্রথম কাজেই তিনি পুরো ইউনিটের হৃদয় জিতে নিয়েছেন। তাঁর বিশ্বাস, দর্শকরাও একইভাবে ভালবাসায় ভরিয়ে দেবেন এই নতুন মুখকে। একইসঙ্গে, এই বিশেষ দিনে রণজয় ও শ্যামৌপ্তির নতুন জীবনের জন্য তিনি ও উইন্ডোজ পরিবারের পক্ষ থেকে জানালেন অগাধ শুভেচ্ছা ও ভালোবাসা—যেন বাস্তবের কনে আর পর্দার কনে একই আলোয় দীপ্ত হয়ে উঠলেন।

শ্যামৌপ্তির এই যাত্রার শুরু অবশ্য আজকের নয়। ভালোবাসার বীজ রোপিত হয়েছিল ‘গুড্ডি’ ধারাবাহিকের সেটে। সেখানে ‘অনুজ’ চরিত্রে অভিনয় করছিলেন রণজয়, আর সেই কাজের ফাঁকেই ধীরে ধীরে জন্ম নেয় সম্পর্ক। সেই সম্পর্ক নিয়ে কম কথা হয়নি—অসমবয়সী প্রেম নিয়ে উঠেছে প্রশ্ন, কটাক্ষ আর কুমন্তব্যের ঝড়ও বইেছে। কিন্তু তাঁদের চোখে ছিল অন্য এক দৃঢ়তা। বাইরের শব্দকে দূরে সরিয়ে রেখে তাঁরা বিশ্বাস রেখেছেন একে অপরের উপর। আর সেই বিশ্বাসই আজ ‘মধুরেণ সমাপয়েত’-এর মতো পূর্ণতা পেল ভালোবাসার দিনে।

অন্যদিকে, এই সময়টা শ্যামৌপ্তির কাছে শুধু ব্যক্তিগত জীবনের মোড় ঘোরানো মুহূর্ত নয়, পেশাগত জীবনেও এক নতুন অধ্যায়ের সূচনা। ২০২৫ সালের শেষ দিকে উইন্ডোজের রজতজয়ন্তী উপলক্ষে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় তাঁদের নতুন ছবির ঘোষণা করেছিলেন, যার মধ্যে অন্যতম ছিল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’। নতুন বছরের শুরুতেই মহিষাদল রাজবাড়ির ঐতিহ্যবাহী পরিবেশে শুরু হয়েছে এই ছবির শুটিং, যা উইন্ডোজের ২৫তম সিনেমা হিসেবেও বিশেষ তাৎপর্য বহন করছে।

 

পরিচালকজুটি জানিয়েছেন, এই ছবির গল্পে রয়েছে আবেগের বহুস্তর, সঙ্গে সাসপেন্সের সূক্ষ্ম বুনন। আর কাস্টিংয়েও রয়েছে একের পর এক চমক। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়। এই নক্ষত্রখচিত দলের মাঝেই নিজের প্রথম পদচিহ্ন রাখছেন শ্যামৌপ্তি—একটি স্বপ্নের দরজা খুলে দিয়ে।


```