Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডির

 বেআইনি আর্থিক লেনদেন মামলায় আই প্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে এবার গ্রেফতার করে হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি 

I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডির

ধৃত ভিনেশ চান্ডেল

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 April 2026 13:00

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) মধ্যেই আই প্যাকের ভাবমূর্তিতে বড় ধাক্কা লাগল। বেআইনি আর্থিক লেনদেন মামলায় আই প্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে এবার গ্রেফতার করে হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (I PAC ED Case )। এর পরই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারী সংস্থার দাবি, কয়লা পাচার মামলার শিকড় এবার পৌঁছে গেছে এই নামী রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার অন্দরমহলে।

কেন গ্রেফতার হলেন ভিনেশ চান্ডেল?
I-PAC-এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং ৩৩ শতাংশ শেয়ারের মালিক ভিনেশ চান্ডেলকে বেআইনি আর্থিক লেনদেন মামলায় গ্রেফতার করেছে ইডি। অভিযোগ, কয়লা পাচার থেকে আসা ‘কালো টাকা’ (Proceeds of Crime) সাদা করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তদন্তকারীদের মতে, সংস্থার প্রশাসনিক ও আর্থিক সব বড় সিদ্ধান্তের পেছনে ছিলেন তিনি।


তল্লাশিতে উদ্ধার 'পলিটিক্যাল কানেকশন'!
চলতি মাসের শুরুতেই I-PAC-এর একাধিক ঠিকানায় হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সেই তল্লাশিতে যা মিলেছে, ইডির দাবি তা রীতিমতো বিস্ফোরক। বিপুল পরিমাণ ডিজিটাল নথি ও গোপন আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। নির্বাচনী খরচের হিসাব সংক্রান্ত এমন কিছু কাগজও একটি রাজনৈতিক দলের অফিস থেকেও উদ্ধার হয়েছে। যদিও কৌশলগত কারণে সেই রাজনৈতিক দলের নাম এখনই খোলসা করেনি ইডি (ED)।

ইডি-র ৬টি প্রধান অভিযোগ: এক নজরে
তদন্তকারী সংস্থা বিনেশ চান্ডেল ও I-PAC-এর বিরুদ্ধে যে ৬টি মারাত্মক অভিযোগ এনেছে, সেগুলি হলো:
১। সংগঠিত বেআইনি আর্থিক লেনদেন: সুপরিকল্পিতভাবে কালো টাকা বাজারে ঘুরিয়ে সাদা করা হয়েছে।
২। হাওলা কারবার: ব্যাংকিং ব্যবস্থার তোয়াক্কা না করে হাওলা চ্যানেলে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে।
৩। হিসাবে কারচুপি: প্রকৃত লেনদেন আড়াল করতে আয়-ব্যয়ের হিসাবকে ইচ্ছেমতো ভেঙে দেখানো হয়েছে। 
৪। নির্বাচনী অস্বচ্ছতা: ভোট প্রচারের খরচে বড়সড় আর্থিক অনিয়মের প্রমাণ মিলেছে।
৫। শীর্ষকর্তাদের যোগসাজশ: চান্ডেল-সহ সংস্থার নীতি-নির্ধারকরা এই গোটা প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিলেন।
৬। দেশ ছাড়ার আশঙ্কা: বিনেশ চান্ডেলের ঘনঘন বিদেশ সফরের ইতিহাস থাকায় তিনি তদন্ত এড়াতে দেশ ছাড়তে পারেন বলে মনে করছে ইডি।

৫০ কোটির রহস্য
ED-র দাবি, প্রাথমিক তদন্তেই প্রায় ৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের হদিস পাওয়া গিয়েছে। আধিকারিকদের ধারণা, জেরা এগোলে এই অঙ্ক কয়েকশো কোটি ছাড়িয়ে যেতে পারে। ইডি সূত্রে বলা হচ্ছে, এটি কেবল একটি সাধারণ আর্থিক অনিয়ম নয়, বরং অপরাধের টাকাকে বৈধ করার এক সুগভীর ষড়যন্ত্র। 
I-PAC যেহেতু দেশের একাধিক প্রভাবশালী রাজনৈতিক দলের সঙ্গে কাজ করে, তাই এই গ্রেফতারি কেবল আইনি লড়াই নয়, বরং এক বড়সড় রাজনৈতিক ঝড়েরও ইঙ্গিত দিচ্ছে। ইডি জানাচ্ছে, এই 'টাকা' আর কোন কোন প্রভাবশালী ব্যক্তির কাছে পৌঁছেছে, ভিনেশকে জেরা করে সেটাই খুঁজে বের করা এখন প্রধান কাজ হবে।


```