Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

এক সময়ের শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত বাংলার এই বেহাল দশার জন্য বামপন্থীদের পাশাপাশি মমতাকেও সমানভাবে দায়ী করেন রাহুল। তবে এ দিন তাঁর বক্তৃতার বড় অংশ জুড়ে ছিল আরজি করের ছায়া। 

‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 April 2026 14:31

দ্য ওয়াল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) ময়দানে মঙ্গলবার এক ভিন্ন মেজাজে ধরা দিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাজ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের ‘বোঝাপড়া’ নিয়ে জল্পনা থাকলেও, মালদহের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা। সারদা-রোজভ্যালি থেকে আরজি কর - সব ইস্যু টেনে এনে রাহুল সাফ জানিয়ে দিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও দুর্নীতিগ্রস্ত, তিনি বাংলায় শুধু সিন্ডিকেট দিয়ে সরকার চালান।”

এ দিন রায়গঞ্জের পর মালদহে জনসভা করেন রাহুল গান্ধী। সেখান থেকেই শাসক দলের দুর্নীতির খতিয়ান তুলে ধরেন তিনি। রাহুলের দাবি, সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে ১৭ লক্ষ বিনিয়োগকারীর ১৯০০ কোটি টাকা এবং রোজ ভ্যালিতে ৩১ লক্ষ মানুষের ৬৬০০ কোটি টাকা এখনও ফেরত দেওয়া হয়নি। তাঁর তোপ, “কয়লা পাচার থেকে শুরু করে বেআইনি খাদান -  বাংলায় এখন শুধু ‘গুন্ডা ট্যাক্স’ তোলা হয়। এতে বাংলার সাধারণ মানুষের কোনও লাভ হয় না, লাভ হয় শুধু তৃণমূলের সিন্ডিকেটের।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনকালকে কাঠগড়ায় তুলে রাহুল বলেন, তৃণমূলের কাজই হল বাংলায় বেকারের সংখ্যা বাড়ানো। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব ব্যবসা ও শিল্প বন্ধ করে দিয়েছেন। তৃণমূলের নেতাদের চিনলে এবং টাকা দিলে আপনার কাজ হবে, কিন্তু আপনি সাধারণ নাগরিক হলে আপনার কোনও দাম নেই। মমতা সব জেনেও দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কিছু করেন না।”

এক সময়ের শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত বাংলার এই বেহাল দশার জন্য বামপন্থীদের পাশাপাশি মমতাকেও সমানভাবে দায়ী করেন রাহুল। তবে এ দিন তাঁর বক্তৃতার বড় অংশ জুড়ে ছিল আরজি করের ছায়া। রাহুল বলেন, “আমরা যদি হিংসা আর মহিলাদের ওপর অত্যাচারের কথা বলি, তবে আরজি করের সেই ভয়াবহ ধর্ষণ ও খুনের কথা বলতেই হবে। পশ্চিমবঙ্গে আজ কোনও দায়বদ্ধতা নেই। তৃণমূলের গুন্ডারা যা চায়, তা-ই করতে পারে।”

বিজেপি এবং তৃণমূল - উভয় পক্ষকেই এ দিন আক্রমণ করেছেন কংগ্রেস নেতা। তাঁর মতে, একদিকে বিজেপি দেশে হিংসা ছড়াচ্ছে, আর অন্যদিকে তৃণমূল বাংলায় সেই হিংসায় মদত দিচ্ছে। রাহুলের দাবি, বাংলার মানুষ এখন দুই শক্তির চাপে ‘পিষছেন’। এই পরিস্থিতি থেকে একমাত্র মুক্তি দিতে পারে কংগ্রেসই।

আরজি কর থেকে শুরু করে সারদা কেলেঙ্কারি - রাহুলের এ দিনের আক্রমণাত্মক ঢং বুঝিয়ে দিল, ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের সঙ্গে কোনও রকম নরম মনোভাব দেখানোর পথে হাঁটছে না কংগ্রেস হাইকম্যান্ড।


```