Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সলমনের হাত ধরে জেল থেকে মুক্তি পেলেন রাজপাল! ভাইরাল ভিডিও ঘিরে হইচই

সলমন খানের সাহায্যে কি সত্যিই জেল থেকে মুক্তি পেলেন রাজপাল যাদব?

সলমনের হাত ধরে জেল থেকে মুক্তি পেলেন রাজপাল! ভাইরাল ভিডিও ঘিরে হইচই

রাজপাল যাদব, সলমন খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 February 2026 16:02

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় আচমকাই ভাইরাল হয়েছে অভিনেতা রাজপাল যাদব-এর একটি ভিডিও। সেই ভিডিও ঘিরেই তৈরি হয়েছে তুমুল জল্পনা। দাবি করা হচ্ছে, জেল থেকে জামিন পেয়েছেন অভিনেতা, এমনকি তাঁকে জামিন পেতে সাহায্য করার জন্য নাকি সলমন খান-কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভিডিওতে রাজপালকে সলমনকে ‘বড় ভাই’ বলেও সম্বোধন করতে শোনা যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠেছে— সত্যিই কি এত দ্রুত জেলমুক্তি হয়েছে তাঁর?

তবে ভাইরাল এই ভিডিওর সত্যতা খতিয়ে দেখলে ভিন্ন ছবিই সামনে আসে। আসলে এটি এখনকার কোনও ভিডিও নয়। ২০১৮ সালে জেলবন্দি থাকার সময়কার একটি পুরনো ভিডিও নতুন করে ছড়িয়ে পড়েছে। সেই সময় প্রায় তিন মাস জেলে কাটাতে হয়েছিল রাজপালকে। অর্থাৎ বর্তমান পরিস্থিতির সঙ্গে এই ভিডিওর কোনও সম্পর্ক নেই। ফলে এই মুহূর্তে তাঁর জামিন পাওয়ার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। একইসঙ্গে, জামিন পাওয়ার জন্য সলমন খানকে ধন্যবাদ জানানোর ঘটনাও ঘটেনি।

ভাইরাল ভিডিওতে অবশ্য রাজপালকে বলতে শোনা যায়, “সলমন ভাই আমার বড় ভাইয়ের মতো। সলমনের সঙ্গে এক ঘরে বসে আমি খুব খুশি। আমাদের ইন্ডাস্ট্রিতে সলমন ভাইয়ের মতো মানুষ খুব কমই আছেন। তিনি সবসময় মানুষের পাশে দাঁড়ান। আমরা প্রায় ২০ বছর ধরে একসঙ্গে ১০-১২টি ছবি করেছি। আমি সত্যিই স্বস্তি বোধ করছি।”

 উল্লেখ্য, চেক বাউন্স মামলায় আদালতে আত্মসমর্পণের পর থেকে দিল্লির তিহার জেল-এ ছিলেন রাজপাল যাদব। সেই সময় বলিউডের একাধিক তারকা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সেই তালিকায় ছিলেন সোনু সুদ, গুরমিত চৌধুরী, মিকা সিং, অনুপ জালোটা, অজয় দেবগন, বরুণ ধাওয়ান, ডেভিড ধাওয়ান, নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং কামাল আর খান-এর মতো পরিচিত নাম।

সব মিলিয়ে স্পষ্ট, ভাইরাল ভিডিওটি পুরনো এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনও সরাসরি যোগ নেই। অথচ সেই ভিডিও ঘিরেই নতুন করে বিভ্রান্তি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।


```