Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পরিচারিকাদের নিয়ে বিস্ফোরক পরমা, কোন মন্তব্য ঘিরে নেটদুনিয়ায় ঝড়?

কলকাতায় কর্মরত পরিচারিকাদের নিয়ে তাঁর একটি পোস্ট ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছে। সাম্প্রতিক এক পোস্টে তিনি অভিযোগ করেন, শহরে কাজ করতে আসা কিছু গৃহসহায়িকার বিরুদ্ধে চুরি ও দায়িত্বে গাফিলতির ঘটনা বাড়ছে। 

পরিচারিকাদের নিয়ে বিস্ফোরক পরমা, কোন মন্তব্য ঘিরে নেটদুনিয়ায় ঝড়?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 15 February 2026 15:19

দ্য ওয়াল ব্যুরো: একসময় ছোটপর্দার জনপ্রিয় অনুষ্ঠান রোজগেরে গিন্নি-র সঞ্চালনায় বাঙালি দর্শকের ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায় (Paroma Banerjee)। টেলিভিশনে তাঁর উপস্থিতি এখন কম হলেও সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। বিভিন্ন সামাজিক ইস্যুতে স্পষ্ট বক্তব্য রাখার কারণে মাঝেমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে আসে তাঁর নাম।

এবার কলকাতায় কর্মরত পরিচারিকাদের নিয়ে তাঁর একটি পোস্ট ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছে। সাম্প্রতিক এক পোস্টে তিনি অভিযোগ করেন, শহরে কাজ করতে আসা কিছু গৃহসহায়িকার বিরুদ্ধে চুরি ও দায়িত্বে গাফিলতির ঘটনা বাড়ছে। তাঁর দাবি, এমন একাধিক অভিজ্ঞতার কথা তিনি শুনেছেন, এমনকি ব্যক্তিগতভাবেও নাকি সমস্যার মুখে পড়েছেন। সেই সূত্রেই তিনি বিষয়টি নিয়ে সতর্কবার্তা দিতে চেয়েছেন বলেও উল্লেখ করেন।

তিনি লেখেন, 'কলকাতা য় আজকাল  গৃহসহায়িকা হয়ে যাঁরা কাজ করতে আসেন , বলতে বাধ্য হচ্ছি ,তাঁদের বেশিরভাগই দাগি ও অভিজ্ঞ চোর। স্মার্ট ফোন আছে প্রত্যেকের ।  সর্বক্ষণ ভিডিও কলে ব্যস্ত। কাজ করতে বললেই অনিহা। বয়স্ক মা বাবার দেখা শোনা করতে এসে সর্বস্বান্ত করে দিয়ে চলে গেছে এরকম অনেকগুলি ঘটনা শুনলাম। আমার নিজের বাড়িতেও হয়েছে। ধরনটা একইরকম। কলকাতা এই মুহূর্তে  মধ্যবিত্তের জন্য দেশের সব থেকে অসুরক্ষিত শহর বলে আমার ধারণা। এবং ক্রিমিনাল দের একটা বড় অংশ মহিলা। হ্যাঁ, নিজে মেয়ে হয়ে বলতে লজ্জা করছে ,কিন্তু এটাই সত্যি।'

তাঁর এই মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল প্রতিক্রিয়া শুরু হয়। একাংশ ব্যবহারকারী পরমার বক্তব্যের সঙ্গে সহমত জানিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। অন্যদিকে বহু মানুষ প্রশ্ন তুলেছেন—ব্যক্তিগত অভিজ্ঞতা বা কিছু বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে পুরো একটি পেশার মানুষকে দোষারোপ করা কতটা যুক্তিযুক্ত?

সমালোচকদের মতে, এমন মন্তব্য সমাজে অবিশ্বাস বাড়াতে পারে। আবার সমর্থকদের বক্তব্য, সমস্যার কথা প্রকাশ্যে আনা প্রয়োজন। সব মিলিয়ে, পরমার এই পোস্ট নতুন করে সামাজিক দায়বদ্ধতা ও সংবেদনশীলতার প্রশ্ন তুলে দিয়েছে। বিতর্ক এখনও অব্যাহত।


```