Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নিখোঁজ পোস্টারে ছয়লাপ শহর! পল্লবী শর্মাকে নিয়ে জোর গুঞ্জন টলিউডে

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’-তে এই মুহূর্তে জমে উঠেছে গল্প। রূপের মৃত্যুর পর, দিতিকে রূপ সাজিয়ে বাড়িতে নিয়ে এসেছে গোরা। যদিও দুই নারীর চেহারা এক হলেও স্বভাব-চরিত্রে রয়েছে বিস্তর ফারাক। 

নিখোঁজ পোস্টারে ছয়লাপ শহর! পল্লবী শর্মাকে নিয়ে জোর গুঞ্জন টলিউডে

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 29 January 2026 14:36

দ্য ওয়াল ব্যুরো: টলিউডের (Tollywood) অন্দরমহলে জোর চর্চা—নিখোঁজ অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)! শহরের বিভিন্ন প্রান্তে হঠাৎই চোখে পড়ছে তাঁর নিখোঁজ পোস্টার। সাদা-কালো ছবির সঙ্গে লেখা, পল্লবী শর্মার খোঁজ দিতে পারলেই মিলবে নগদ ১ লক্ষ টাকার পুরস্কার। দেওয়া রয়েছে যোগাযোগের নম্বরও। এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই চমকে উঠেছেন দর্শকরা।

তবে সত্যিটা একটু আলাদা। বাস্তবে নয়, পর্দার গল্পেই নিখোঁজ পল্লবী শর্মা। আর সেই খবর নিজেই মজার ছলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’-তে এই মুহূর্তে জমে উঠেছে গল্প। রূপের মৃত্যুর পর, দিতিকে রূপ সাজিয়ে বাড়িতে নিয়ে এসেছে গোরা। যদিও দুই নারীর চেহারা এক হলেও স্বভাব-চরিত্রে রয়েছে বিস্তর ফারাক। দিতির প্রেমিকের হাত থেকে তাকে বাঁচাতেই এই ছক কষে নায়ক।

দিতিকে নিজের কাছে ফেরাতে এবং সকলকে বোঝাতে যে রূপ ও দিতি দেখতে একই রকম, দিতির প্রেমিক শহর জুড়ে রূপের নিখোঁজ পোস্টার ছাপিয়ে দেয়। সেই চালে দিশেহারা হয়ে পড়ে সে। ঠিক তখনই সন্ন্যাসীদের কাছ থেকে গোরার কাছে আসে রূপের সন্ধান—জানা যায়, সে নাকি গঙ্গাসাগরের কাছে রয়েছে। স্ত্রীর খোঁজে ছুটে যায় গোরা, আর তার পিছু নেয় দিতি। এই টানটান পরিস্থিতিতেই গল্প এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার অপেক্ষা দর্শকদের।

এই নাটকীয় মোড়েরই অংশ হিসেবে সম্প্রতি ধারাবাহিকের প্রোমোতে দেখানো হয়েছে দিতির নিখোঁজ পোস্টার। সেই পোস্টারটি নিজের ফেসবুক দেওয়ালে শেয়ার করে পল্লবী শর্মা লেখেন মজার মন্তব্য—যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকটি সম্প্রচার শুরু হয়েছে মাত্র এক মাসেরও কম সময় আগে। কিন্তু শুরু থেকেই টিআরপি তালিকায় নজর কেড়েছে এই সিরিয়াল। ইতিমধ্যেই সেরা পাঁচে জায়গা করে নিয়েছে পল্লবী শর্মার এই নতুন কাজ।
‘নিম ফুলের মধু’-র পর সাময়িক বিরতি কাটিয়ে ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী। এই ধারাবাহিকে তাঁকে দেখা যাচ্ছে দ্বৈত চরিত্রে। তাঁর বিপরীতে অভিনয় করছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিকটি সম্প্রচারিত হচ্ছে জি বাংলার পর্দায়।

সব মিলিয়ে, নিখোঁজ রহস্য ঘিরে এখন দর্শকের কৌতূহল তুঙ্গে—আর গল্প যত এগোচ্ছে, উত্তেজনাও তত বাড়ছে।


```