Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

অসুস্থ রণজয়, চলছে চিকিৎসা, বিয়ের আগে আচমকা কী হল অভিনেতার?

সম্প্রতি নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন রণজয়। তিনি জানান, ঠান্ডা লাগার সমস্যা তাঁর ছোটবেলা থেকেই। আবহাওয়ার সামান্য পরিবর্তন হলেই সর্দি-কাশি শুরু হয়। 

অসুস্থ রণজয়, চলছে চিকিৎসা, বিয়ের আগে আচমকা কী হল অভিনেতার?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 27 January 2026 17:49

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের কাউন্টডাউন চলছেই। আর মাত্র কয়েক সপ্তাহ পরেই, ১৪ ফেব্রুয়ারি, জীবনের নতুন অধ্যায়ে পা রাখার কথা অভিনেতা রণজয় বিষ্ণুর (Ran। কিন্তু খুশির এই প্রস্তুতির মাঝেই আচমকা অসুস্থতার খবর। বেশ কিছুদিন ধরেই শরীর ভাল যাচ্ছিল না অভিনেতা। কয়েকদিন আগে দ্য ওয়ালকে এক সাক্ষাৎকার দেওয়ার সময় জানিয়েছিলেন গলায় মাফলার জড়িয়ে রেখেছেন, শরীর ভাল না বলে। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। শীত বিদায়ের মুখে শহরে এখন মিশ্র আবহাওয়া। রাতে ঠাণ্ডা, সকালে বেশ গরম। তাই এই সময় অনেকেরই শরীর খারাপ হয়ে থাকে। বিয়ের আগে অভিনেতার শারীরিক অবস্থাও খানিক এমনই।

সম্প্রতি নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন রণজয়। তিনি জানান, ঠান্ডা লাগার সমস্যা তাঁর ছোটবেলা থেকেই। আবহাওয়ার সামান্য পরিবর্তন হলেই সর্দি-কাশি শুরু হয়। তবে এবার পরিস্থিতি তুলনামূলকভাবে অনেক বেশি গুরুতর। অভিনেতার কথায়, দীর্ঘদিন পর এমনভাবে জ্বর ও শারীরিক দুর্বলতায় ভুগছেন তিনি।

চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করাচ্ছেন নায়ক। আপাতত তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলেই খবর। হাতে কাজ, তারপর বিয়ের প্রস্তুতি, সব মিলিয়ে বেজায় ব্যস্ত অভিনেতা তারমাঝেই এই অসুস্থতা বেজায় সমস্যায় ফেলল তাঁকে। ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। বিয়ের আগে বেশ কিছু আনুষ্ঠানিক কাজ ও প্রস্তুতি এখনও বাকি রয়েছে। ফলে শরীর ঠিক না হলে স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে।

কাজের দিক থেকেও রণজয়কে ঘিরে রয়েছে নতুন জল্পনা। শোনা যাচ্ছে, বিয়ের পর তাঁকে আবার একটি নতুন ধারাবাহিকে দেখা যেতে পারে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি অভিনেতা।

বিয়ের প্ল্যান নিয়ে আগেই দ্য ওয়ালকে রণজয় জানিয়েছেন, অতিরিক্ত আড়ম্বর নয়, বরং কাছের মানুষদের নিয়ে ছিমছামভাবেই বিশেষ দিনটি উদ্‌যাপন করতে চান তাঁরা। এখন সবকিছুর মাঝেই একটাই প্রত্যাশা, তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। 


```