Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

কেন্দ্রীয় হারে ডিএ-র প্রতিশ্রুতি বিজেপির ইস্তেহারে? নজরে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ইস্তেহারে বড় চমক! কেন্দ্রীয় হারে ডিএ, ৩০০০ টাকার ভাতা ও মহিলাদের জন্য একাধিক স্কিম, নজরে সরকারি কর্মচারী ও মহিলা ভোটাররা।

কেন্দ্রীয় হারে ডিএ-র প্রতিশ্রুতি বিজেপির ইস্তেহারে? নজরে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 10 April 2026 11:39

দ্য ওয়াল ব্যুরো: বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Elections 2026) সরকারি কর্মচারীদের মন জয় করতে এবার ‘মাস্টারস্ট্রোক’ দিতে পারে বিজেপি (BJP Manifesto)। শুক্রবার প্রকাশিত হতে চলা গেরুয়া শিবিরের নির্বাচনী ইস্তেহারে সাফ জানানো হতে পারে—বিজেপি ক্ষমতায় এলে বকেয়া মেটানোর পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সরকারের সমান হারে ডিএ দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডারের পালটা আর্থিক প্যাকেজের পাশাপাশি ডিএ-কে হাতিয়ার করে রাজ্য প্রশাসনের মেরুদণ্ড অর্থাৎ সরকারি কর্মচারীদের নিজের দিকে টানতে মরিয়া মোদী-শাহর দল।

প্রেক্ষাপট: ডিএ আন্দোলন ও বকেয়ার পাহাড়
 

গত কয়েক বছর ধরে বকেয়া ডিএ-র দাবিতে কলকাতা ও জেলায় জেলায় আন্দোলনে সরব হয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। বারবার আদালতের দ্বারস্থ হওয়া থেকে শুরু করে শহিদ মিনার চত্বরে মাসের পর মাস অনশন—ডিএ ইস্যু নবান্নের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ব্যবধান এখনও বিশাল। রাজ্য সরকার ধাপে ধাপে শতাংশ বাড়ালেও কেন্দ্রীয় হারের সমান পৌঁছনো আজও অধরা। এই পুঞ্জীভূত অসন্তোষকেই ২০২৬-এর নির্বাচনী অস্ত্র হিসেবে বেছে নিল বিজেপি।

ইস্তেহারে আর কী কী থাকছে? (১৫ দফা ঘোষণার হাইলাইটস)
কেবল ডিএ নয়, মহিলাদের জন্য একগুচ্ছ ‘মেগা’ স্কিম নিয়ে আসছে বিজেপি:

  • ৩০০০ টাকার মাসিক সাহায্য: লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা হিসেবে মহিলাদের মাসিক সাহায্যের পরিমাণ বাড়িয়ে ৩০০০ টাকা করার প্রতিশ্রুতি।
  • স্নাতক স্তরে উপহার: মেয়েরা গ্র্যাজুয়েশনে ভর্তি হলেই এককালীন ৫০ হাজার টাকা।
  • যুবকদের ভাতা: বেকার যুবকদের জন্য মাসে ৩০০০ টাকা ভাতা।
  • বিনামূল্যে বাস রাইড: সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ ফ্রি যাতায়াত।
  • ব্যবসা ও সুরক্ষা: ক্ষুদ্র ব্যবসায়ীদের ৫ লক্ষ টাকা পর্যন্ত সুদহীন ঋণ এবং প্রতিটি ব্লকে বিশেষ ‘মহিলা সুরক্ষা বাহিনী’।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের সবথেকে বড় হাতিয়ার। তার পাল্টা দ্বিগুণ টাকা এবং ডিএ-র প্রতিশ্রুতি দিয়ে বিজেপি আসলে দুই বড় গোষ্ঠীকে (মহিলা ও চাকুরিজীবী) টার্গেট করতে চাইছে বিজেপি। বিশেষ করে সরকারি কর্মচারীদের বড় অংশই নির্বাচনের ডিউটি সামলান। তাঁদের দীর্ঘদিনের অভাব-অভিযোগকে স্বীকৃতি দিয়ে বিজেপি ভোটের সমীকরণ বদলে দেওয়ার চেষ্টা করছে।


```