Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহুয়ার বিরুদ্ধে রিপোর্ট অনুমোদন করল এথিক্স কমিটি, পক্ষে থাকলেন ৪ জন

প্রশ্ন ঘুষ কাণ্ডের কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের পক্ষেই মত দিলেন এথিক্স কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য। মহুয়ার পক্ষে থাকলেন মাত্র চার জন সাংসদ।

মহুয়ার বিরুদ্ধে রিপোর্ট অনুমোদন করল এথিক্স কমিটি, পক্ষে থাকলেন ৪ জন

শেষ আপডেট: 9 November 2023 18:23

দ্য ওয়াল ব্যুরো: দেওয়াল লিখন স্পষ্ট ছিল। হলও তাই। প্রশ্ন ঘুষ কাণ্ডের কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের পক্ষেই মত দিলেন এথিক্স কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য। মহুয়ার পক্ষে থাকলেন মাত্র চার জন সাংসদ।

মহুয়া মৈত্রকে বহিষ্কারের জন্য সুপারিশ করে বুধবার খসড়া রিপোর্ট কমিটির সদস্যদের কাছে পাঠিয়েছিলেন এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার। তার পর বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠক ডেকে ওই খসড়া রিপোর্ট নিয়ে সদস্যদের মতামত চাওয়া হয়। সূত্রের খবর, রিপোর্ট অনুমোদনের পক্ষে তথা মহুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দিয়েছেন ৬ জন সদস্য। বাকি চার জন সাংসদ খসড়া রিপোর্টের বিরুদ্ধে মত জানিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন বসপা সাংসদ দানিশ আলি।

লোকসভায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। বিজেপি ও এনডিএ-র শরিক নিয়ে সরকারের সংখ্যাগরিষ্ঠতা বিপুল। স্বাভাবিক ভাবেই প্রতিটি সংসদীয় কমিটিতে সরকারের প্রতিনিধিরাই সংখ্যায় বেশি। ফলে খসড়া রিপোর্ট যে অনায়াসে কমিটিতে পাশ হয়ে যাবে তা নিয়ে সংশয়ের অবকাশ ছিল না।

এথিক্স কমিটির রিপোর্টকে এবার চূড়ান্ত বলা যায়। মহুয়ার বিরুদ্ধে এই চূড়ান্ত রিপোর্ট শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পেশ করা হবে। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হলে সেই রিপোর্ট লোকসভাতেও পেশ করা হবে। তার পর গরিষ্ঠসংখ্যক সাংসদের মত নিয়ে মহুয়াকে শেষমেশ বহিষ্কারই করা হতে পারে লোকসভা থেকে।


```